মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

হালান্ড-মেসিদের বর্ষসেরা হওয়ার পোস্টে রোনালদোর ‘হা হা’ ইমোজি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

২০২৩ সালটা দুর্দান্ত কেটেছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। চলতি বছরে সর্বোচ্চ ৫৩টি গোলের রেকর্ড করেছেন সিআরসেভেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) আনুষ্ঠানিকভাবে তাকে সর্বোচ্চ গোলদাতা হওয়ার ঘোষণা দিয়েছে। 

কিন্তু এরপরও বর্ষসেরা খেলোয়াড়দের নিয়ে করা সংস্থাটির সেরা দশজনের তালিকায় জায়গা হয়নি ৩৮ বছর বয়সী এই তারকার। যার প্রতিক্রিয়া দেখাতে ভুলেননি রোনালদোও।

পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’র ইনস্টাগ্রামে শীর্ষ নয়ে থাকা খেলোয়াড়দের নাম ও ছবি দিয়ে একটি ফটোকার্ড পোস্ট দেওয়া হয়। যেখানে আর্লি হালান্ড শীর্ষে, দুইয়ে কিলিয়ান এমবাপ্পে এবং তিনে লিওনেল মেসির ছবি রয়েছে। ওই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘হালান্ড (আর্লিং) ২০২৩ সালে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। বার্নার্দো সিলভা ৮ নম্বরে আছেন এবং তিনি সেরা দশে জায়গা পাওয়া একমাত্র পর্তুগিজও বটে।’

ওই পোস্টের নিচেই মন্তব্যের ঘরে পরপর তিনটি ‘হা হা’ ইমোজি ও একটি চোখ ঢেকে লজ্জার ইমোজি দিয়ে একটি কমেন্ট পোস্ট করা হয় রোনালদোর আইডি থেকে। যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি পর্তুগিজ সংবাদমাধ্যমটিও রোনালদোর দেওয়া ‘ইমোজি’র স্ক্রিনশট নিয়ে আরেকটি পোস্ট দেয়। পোস্টের মন্তব্যের ঘরে মেসি ও রোনালদোর পক্ষে-বিপক্ষে মতামত দিয়েছেন ভক্তরা।

আরো পড়ুন: অবশেষে মায়ামিতে মিলন ঘটলো মেসি-সুয়ারেজের

ম্যানচেস্টার সিটির হয়ে উপভোগ্য একটি বছর কাটিয়েছেন হালান্ড। পেপ গার্দিওলার অধীনে দলগতভাবে তিনি ৫টি শিরোপা জিতেছেন। এবার চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছে ম্যানসিটি। দলটির হয়ে এ বছর ৬০ ম্যাচে হালান্ড ৫০টি গোল করেছেন। আর এমন সাফল্যের স্বীকৃতিস্বরূপ হালান্ড জিতেছেন ফুটবলের ইতিহাস ও রেকর্ড সংরক্ষণ করা সংস্থা আইএফএফএইচএসের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও। সম্প্রতি পুরস্কারটি জেতার পথে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন এই স্ট্রাইকার।

কিন্তু সেরার তালিকায় নিজের নাম না দেখার বিষয়টি সহজভাবে নেননি রোনালদো, যা তার প্রতিক্রিয়াতেও বোঝা যায়। এর আগে আরো একবার এমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন আল-নাসরের এই তারকা। মেসি এ বছর ফ্রান্স ম্যাগাজিনের দেওয়া প্রেস্টিজিয়াস ক্রীড়া পুরস্কার ব্যালন ডি’অর পেয়েছেন অষ্টমবারের মতো। স্প্যানিশ পত্রিকা এএসের সাংবাদিক তমাস রনচেরো এ নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেছিলেন। পরে সংবাদমাধ্যমটির ইনস্টাগ্রামে সেটি পোস্ট করা হলে রোনালদো সেখানে ‘হা হা’ ইমোজি দেন মন্তব্যের ঘরে।

উল্লেখ্য, আইএফএফএইচএস’র হিসাবে ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সব মিলিয়ে ৫ বার গোলদাতার তালিকায় সবার ওপরে ছিলেন রোনালদো। ২০১১, ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে সবচেয়ে বেশি গোল করেছিলেন রোনালদো। প্রায় ৭ বছর বিরতি দিয়ে ২০২৩ সালে তিনি আবার শীর্ষ গোলদাতা হলেন। এতে তিনি পেছনে ফেলেছেন হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পের ৫২ গোলের টালিকে। 

এসকে/ 

লিওনেল মেসি কিলিয়ান এমবাপ্পে আর্লিং হলান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250