শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

হিরোশিমা-নাগাসাকিতে বোমা হামলার ভুক্তভোগীদের প্রতি ভারতীয় লোকসভার শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আণবিক বোমা হামলার ৭৮তম বার্ষিকীতে ভারতের লোকসভার সদস্যরা হিরোশিমা এবং নাগাসাকিতে আণবিক বোমা হামলায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। 

গতকাল বুধবার (৯ আগস্ট) সকালে ১৯৪২ সালের স্বাধীনতা আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করার সময় তারা হিরোশিয়া ও নাগাসাকিতে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিন সকালে লোকসভায় দেশটিতে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোশি সুজুকিও উপস্থিত ছিলেন। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৫ সালের ৯ আগস্ট জাপানের নাগাসাকিতে আণবিক বোমা ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র। বোমা ব্যাপক বিধ্বংসতা ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। ধ্বংস হয়ে যায় নাগাসাকির ৯০ শতাংশ এলাকা। মৃত্যুবরণ করে প্রায় ৩ লাখ লোক।  এই দিনটি আমাদের পারমাণবিক বোমার বিধ্বংসতা এবং দীর্ঘস্থায়ী শান্তির প্রয়োজনীয়তাকে মনে করিয়ে দেয়। এই একই দিনে মহাত্মা গান্ধীর নেতৃত্বে তৎকালীন ভারতে ব্রিট্রিশদের বিরুদ্ধে ভারত ছাড় আন্দোলন শুরু হয়। 

এম.এস.এইচ/

ভারত হিরোশিমা এবং নাগাসাকি ট্রাজেডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250