মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

হেলিকপ্টারে নববধূকে গ্রামে এনে মা-বাবার স্বপ্নপূরণ

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

হেলিকপ্টারে করে নববধূকে গ্রামের বাড়িতে এনে মা-বাবার স্বপ্ন পূরণ করলেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সামিউল্লাহ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হেলিকাপ্টারে নববধূ মুমতারিন নাজনীন সুইটিকে নিয়ে নেকমরদ আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে নামেন তিনি।

সিঙ্গাপুর প্রবাসী সামিউল্লাহ পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। হেলিকপ্টারে করে গ্রামে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা নবদম্পতিকে অভিবাদন জানায়। ‍নববধূকে বরণ করে নেয় পরিবারের লোকজন। তাদের একনজর দেখতে কয়েক হাজার মানুষ স্থানীয় স্কুল মাঠে ভীড় করেন। অবশ্য গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যার কিছুক্ষণ আগে পুনরায় ঢাকায় ফিরে যান সামিউল্লাহ দম্পতি।

মেরিন ইঞ্জিনিয়ার সামিউল্লাহ নেকমরদ ইউনিয়নের ভবান্দপুর গ্রামের শরিফ হাসানের ছেলে। তিনি সিঙ্গাপুরের ইর্স্টান ফেসিবিক শিপিং লিমিটেডে কর্মরত। আর নববধূ সুইটি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের শেষ পর্বের ছাত্রী।

আরো পড়ুনলিংক না খোঁজার অনুরোধ অভিনেত্রী ফারিণের

পারিবারিক সূত্রে জানা যায়, শরিফ হাসানের চার সন্তানের মধ্যে তৃতীয় সামিউল্লাহ। দরিদ্র বাবা শরিফ হাসান অনেক কষ্টে লেখাপড়া শিখিয়ে ছেলেকে প্রতিষ্ঠিত করেন। সামিউল্লাহ সিঙ্গাপুরে থাকায় মোবাইলফোনের মাধ্যমে কিছুদিন আগে পাবনার মেয়ে মুমতারিন নাজনীন সুইটির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সামিউল্লাহর বাবা শরিফ হাসান বলেন, অনেক কষ্টে ছেলেকে প্রতিষ্ঠিত করেছি। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ছেলেকে বিয়ে করিয়ে হেলিকপ্টারে করে বাড়িতে বউ নিয়ে আসব। সেই স্বপ্ন আজ পূরণ হলো।

এসি/ আই. কে. জে/




হেলিকপ্টার নববধূ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250