সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

১২ই ফেব্রুয়ারি নওগাঁ-২ আসনে ভোট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হয়ে যাওয়া নওগাঁ-২ আসনের নির্বাচন আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার (৮ই জানুয়ারি) ভোটের এ তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করেছে।

আরো পড়ুন: ময়মনসিংহ-৩ আসনে স্থগিত কেন্দ্রে ভোট ১৩ জানুয়ারি

ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ঠিক করা হয়েছে ১৭ই জানুয়ারি। নতুন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ১৮ই জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৯শে থেকে ২৩শে জানুয়ারি। আপিল নিষ্পত্তি ২৪ই  জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ই জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ২৬ই জানুয়ারি।

এর আগে গত ২৯শে ডিসেম্বর এ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা গেলে ইসি ভোট স্থগিত করে। এর ফলে ৭ই জানুয়ারি ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এইচআ/ আই.কে.জে

ইসি সচিব নওগাঁ-২ স্থগিত নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250