মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গুলশান ও হাইকোর্ট এলাকার ঘটনায় জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী *** বাজেয়াপ্তের আদেশ: কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত *** মক্কায় হামলার শঙ্কায় সতর্কতা সৌদির, কিছুক্ষণ পরই প্রত্যাহার *** ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ *** সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ *** সিলেটে ২ ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি *** পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী *** ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ *** সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

১৫টি সুটকেস নিয়ে বার্সেলোনায় মেসি, বাড়ছে রহস্য 

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে শেষ হয়ে যাচ্ছে লিওনেল মেসির বর্তমান চুক্তির মেয়াদ। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন এখনও ঝুলে থাকায় চলছে নানান গুঞ্জন। সেই গুঞ্জনেরই একটি তার বার্সেলোনায় ফেরা। এমন গুঞ্জনের মধ্যেই শনিবার (২১ এপ্রিল) সপরিবারে বার্সেলোনায় উড়াল দেন মেসি।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে অঁজের বিপক্ষে জয়ের পরই ছুটি কাটাতে পরিবার নিয়ে বার্সেলোনায় যান এলএমটেন। আর এতেই ডানা মেলেছে নতুন গুঞ্জন। সংবাদ মাধ্যম স্পোর্ত’র সাংবাদিক জেরার্ড রোমেরো জানিয়েছেন, ছুটি কাটাতে স্ত্রী-সন্তান নিয়ে বার্সায় এসেছেন মেসি। এ সময় তার সঙ্গে ছিল ১৫টি স্যুটকেস। 

মেসি বার্সেলোনার এল প্রাত বিমান্দবন্দর ছেড়েছেন খুব গোপনে। ভক্তদের ভীড় এড়াতে বিমানবন্দরের পেছনের দরজা দিয়ে বের হয়ে যান। তবে তার সঙ্গে থাকা ১৫টি সুটকেস থাকা বেশ রহস্যজনক লাগছে স্প্যানিশ গণমাধ্যমগুলোর কাছে।

এছাড়া সংবাদমাধ্যম এল মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, মেসির এই বার্সায় আসার বিষয়টি গুরুত্বপূর্ণ। বার্সা কর্তৃপক্ষের সঙ্গে তিনি ক্যাম্প ন্যুতে ফেরার সম্ভাব্যতা নিয়ে আলাপ করতে পারেন। অথবা তার বাবা হোর্হে মেসির মাধ্যমে আলোচনা হতে পারে।

এম/

আরো পড়ুন:

আর্জেন্টিনাকে হারানোর ৩ ঘণ্টা পর শিরোপা জিতল ব্রাজিল
 

বার্সেলোনায় মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250