বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাস্থ্যকেন্দ্রে হঠাৎ এমপি, প্রধান ফটকে তালা—বেড়া টপকে ঢুকে যা দেখলেন *** জাতীয় লিগের সূচি জানাল বিসিবি *** দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি: গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার *** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

সারাদেশে ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 

শনিবার (৪ নভেম্বর) সকালে এনটিআরসিএ এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এতে বলা হয়, আগ্রহী প্রার্থীরা আগামী ৯ নভেম্বর সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। চলবে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। আগ্রহীরা www.ntrca.gov.bd ntrca.teletalk.com.bd-এ ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

বিজ্ঞপ্তি আরও বলা হয়, প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

নিবন্ধনে আবেদন ফি ৩৫০ টাকা। ৩০ নভেম্বর রাত ১২টার মধ্যে শুধুমাত্র User ID প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন।

এসকে/ 

বিজ্ঞপ্তি শিক্ষক নিবন্ধন ১৮তম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250