বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাস্থ্যকেন্দ্রে হঠাৎ এমপি, প্রধান ফটকে তালা—বেড়া টপকে ঢুকে যা দেখলেন *** জাতীয় লিগের সূচি জানাল বিসিবি *** দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি: গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার *** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

১৮ অক্টোবর সারাদেশের স্কুল-কলেজে শেখ রাসেল দিবস পালনের নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

আগামী ১৮ অক্টোবর সারাদেশের স্কুল ও কলেজগুলোকে শেখ রাসেল দিবস পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (১১ অক্টোবর) মাউশির সহকারী পরিচালক রূপক রায়ের সই করা এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, শেখ রাসেল দিবসে মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর-সংস্থার নিজ নিজ কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করতে হবে।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দেয়ালিকা প্রকাশ করতে হবে। দেয়ালিকায় গল্প, কবিতা, সৃষ্টিশীল লেখা ও ছবি এঁকে উপস্থাপন করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাই করে সেরা লেখা (প্রতিটি শ্রেণির জন্য একটি করে) আগামী ৩০ অক্টোবরের মধ্যে ই-মেইলে (18octoberdshe@gmail.com) পাঠাতে হবে।

আরও বলা হয়, শহীদ শেখ রাসেল স্মরণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ১০টি করে গাছের রোপণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো কর্মসূচি স্ব স্ব ব্যবস্থাপনায় আনন্দমুখর পরিবেশে আয়োজন করতে হবে। আনন্দ র‌্যালি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা রচনা প্রতিযোগিতা বা কুইজ প্রতিযোগিতার আয়োজন করবে।

একে/

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শেখ রাসেল দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250