মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

২১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

২১০০ পিস ইয়াবাসহ মো. আসিফ মিয়া ওরফে হাসু (৩২) এবং মো. ফারুক শেখ (৩৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) তাদেরকে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর ও সজ্জনকান্দা এলাকা থেকে আটক করা হয়।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজবাড়ী জেলা  গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা ৩০ মিনিটে পৌরসভার বিনোদপুরের মো. আসিফ মিয়া ওরফে হাসুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় হাসু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ২৮টি স্বচ্ছ পলিথিনের জিপার প্যাকেটে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।”

তিনি আরো বলেন, “পরে আসিফের দেওয়া তথ্য অনুযায়ী বিকাল সাড়ে ৪টায় পৌরসভার সজ্জনকান্দা এলাকার মো. ফারুক শেখকে তার বসতবাড়ি থেকে পালানোর চেষ্টাকালে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭টি স্বচ্ছ পলিথিনের জিপার প্যাকেটে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।”

পরে আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি। 

এম.এস.এইচ/ 

রাজবাড়ী আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250