রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

৩৩৫ হাজি নিয়ে ঢাকায় নামল প্রথম ফিরতি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৮ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

চাঁদ দেখা সাপেক্ষে গত ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। রোববার ৩৩৫ জন হাজি নিয়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাইনাস এয়ারলাইন্সের প্রথম একটি ফ্লাইট। বিমানবন্দরে উপস্থিত থেকে হাজিদের অভ্যর্থনা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

বেবিচক কর্মকর্তারা জানান, বিমানবন্দরে আগে থেকে হাজিদের জন্য নিরাপত্তাসহ প্রস্তুত রাখা হয়েছে সৌদি আরবের জমজম কূপের পানি। দেশে ফেরা হাজিদের মাঝে জমজমের পানি বিতারণ করবেন বিমানসহ সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্সের প্রতিনিধিরা। আগে থেকে বিমানবন্দরে জমজমের পানি মজুদ রাখা হয়।

বিমানবন্দরের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক উইং কমান্ডার মিরান হোসেন বলেন, ‘রোববার ৩৩৫ জন হাজি নিয়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাইনাস এয়ারলাইন্সের প্রথম একটি হাজি বহনকারী ফ্লাইট। বিমানবন্দর থেকে জমজম কূপের পানি সংগ্রহ করতে প্রত্যেক হাজিকে একটি টোকেন দেওয়া হয়েছে। হাজিদের সুবিধার্থে বিমানবন্দরের গ্রিন চ্যানেল গেটের সামনেই মজুদ রাখা হয় জমজম কূপের পানি। পানি বিতরণের জন্য রয়েছেন এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিরা।’

ফ্লাইট থেকে নামার পর লাগেজ নিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল গেট দিয়ে বের হওয়ার সময় টোকেন জমা দিয়ে পানি সংগ্রহ করতে পারবেন দেশে ফেরা হাজিরা।

আরো পড়ুন: জুনে ৩ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স

সরকারি ব্যবস্থাপনায় ৪১৯ জন হাজি নিয়ে আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি প্রথম ফ্লাইট অবতরণ করবে বলে জানান বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250