মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাজারে আলুর কেজি এখন প্রকারভেদে ৬০ থেকে ৭০ টাকা। এর প্রায় অর্ধেক দামে কেজি ৩৬ টাকায় আলু বিক্রি করা হয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলায়। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে ওই দামে ১৭ হাজার ২২৫ কেজি আলু বিক্রি করা হয়েছে।

কম দামে আলু বিক্রির সময় গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না উপস্থিত ছিলেন। তবে এ আলু মাত্র দুই ঘণ্টায় বিক্রি শেষ হয়ে যায়। এ কারণে অনেকে লাইনে দাঁড়িয়েও আলু কিনতে পারেননি। এর আগে বুধবার সন্ধায় ওই আলু সরকারি নির্ধারিত দামে বিক্রির উদ্দেশ্যে এলাকায় মাইকিং করা হয়।

গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বাজারে আলুর কেজি সর্বোচ্চ ৭০ টাকা। খুচরা ব্যবসায়ীদের বক্তব্য, তারা আড়ত থেকে আলু কেনেন প্রকারভেদে প্রতি কেজি ৫৫-৬০ টাকায়। কিন্তু বাস্তবতা তা নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না জানান, গত বুধবার তিনি গঙ্গাচড়া বাজার তদারকি করতে বের হন। এরপর আলুর আড়তেও যান তিনি। এ সময় পাইকারি ও খুচরা বাজারে আলুর দামের মধ্যে বেশ পার্থক্য দেখতে পান। ইউএনও খুচরা ও পাইকারি বিক্রেতাদের এ সময় সতর্ক করে দেন। পরে তিনি আলুর আড়ত থেকে গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলামকে দিয়ে ১৭ হাজার ২২৫ কেজি আলু ৩০ টাকা দরে ক্রয় করান। পরের দিন বৃহস্পতিবার সেই আলু প্রতি কেজি ৩৬ টাকা দরে সাধারণ মানুষের মধ্যে বিক্রি করা হয়।

ইউএনও নাহিদ তামান্না বলেন, এমন উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা বাজার মনিটরিংয়ে গেলে তখন সবকিছুর দাম অনেকটা স্বাভাবিক হয়ে যায়। ফিরে আসামাত্রই দাম চলে যায় আগের অবস্থানে। আবার বেশি দামে ব্যবসায়ীরা বিক্রি শুরু করেন। এ কারণে ব্যবসায়ীদের সতর্ক করেছি। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসকে/ 

দাম আলু বিক্রি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250