বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

৪০ হাজার ভোটে হারলেন হিরো আলম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ পূর্বাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে মাত্র ২ হাজার ১৭৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন হিরো আলম, হারিয়েছেন জামানতও।

রোববার (৭ই জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যানুযায়ী, বগুড়া-৪ আসনে নৌকা প্রার্থী রেজাউল করিম তানসেন এবং স্বতন্ত্র (ঈগল) জিয়াউল হক মোল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

হিরো আলম বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের হয়ে ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোট পেয়েছেন মাত্র ২ হাজার ১৭৫ ভোট।

নৌকা প্রতীকে তানসেন পেয়েছেন ৪২ হাজার ৭৮৭ ভোট। বিপরীতে ঈগল প্রতীকে জিয়া পেয়ছেন ৪০ হাজার ৬১৮ ভোট।

হার স্বীকার করে নিয়েছেন হিরো আলম। তিনি বলেন, ভোটের মাঠে নামতে তার দেরি হয়েছিল। এতে জনসংযোগ কম হয়েছে। তাই ভোটও কম পেয়েছেন বলে জানান তিনি।

হিরো আলমের জামানত হারানো প্রসঙ্গে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহামুদ হাসান জানান, মোট প্রদত্ত ভোটের আটের এক শতাংশ ভোট না পেলে যে কোনো প্রার্থীর জামানত বাতিল হয়ে থাকে।

ওআ/

হিরো আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250