শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশুকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার ঘটনায় দু’জন গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ফরিদপুরে জিহাদ মাতুব্বর (১৩) নামের এক শিশুকে নির্যাতন করে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার ঘটনায় করা মামলার প্রধান আসামি সিফাত মোল্যাসহ (২৪) দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানান, র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

এর আগে বৃহস্পতিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সিফাত ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের বাসিন্দা। গ্রেফতার আরেক আসামি মৃগী গ্রামের সজল শেখ (১৯)।

আরও পড়ুন: মেছো বিড়াল হত্যার অভিযোগে মামলা, গ্রেফতার ২

র‌্যাবের এ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, শিশুকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার ঘটনায় মামলা হলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে র‌্যাব-১ এর সহযোগিতায় সফিপুর থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

এর আগে ৭ই ডিসেম্বর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে ওয়াজ মাহফিল থেকে নিয়ে শিশু জিহাদকে নির্যাতন করে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা চালায় কিশোর গ্যাং সদস্যরা। এ ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে মাটি খোঁড়ার দৃশ্যসহ নির্যাতনের চিত্র ফুটে ওঠে। এরপর শিশুটির বাবা ছয়জনের বিরুদ্ধে অপহরণ ও শিশু নির্যাতনের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেন।

এসি/কেবি

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250