সোমবার, ১৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, জানাল প্রথম আলো-বিটিভি *** ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিলো পররাষ্ট্র মন্ত্রণালয় *** ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, অসত্য দাবি প্রেস কর্মকর্তার *** সংখ্যালঘু দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ *** ২০২৬ ব্যালন ডি’অরের আগে ইয়ামালকে ‘বিশ্বসেরা’ বললেন নেইমার *** অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি *** সাংবাদিক আলিফ হত্যার দ্রুত সুষ্ঠু-নিরপেক্ষ-স্বচ্ছ তদন্তের দাবি সম্পাদক পরিষদের *** শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন *** অস্ত্রকাণ্ডে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ইশরাক হারাতে পারেন প্রতিমন্ত্রীর পদ *** প্রধানমন্ত্রীর নীলফামারী সফর ঘিরে প্রস্তুতি

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার আসন বিন্যাস

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

এক দফা স্থগিত হওয়া ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২৩শে জানুয়ারি। রাজধানী ঢাকাসহ ৮ বিভাগের ১৪টি কেন্দ্রে এ পরীক্ষা হবে। এ লক্ষ্যে পূর্ণাঙ্গ সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি ও আসনবিন্যাস জানানো হয়।

প্রকাশিত আসন বিন্যাস অনুযায়ী- ঢাকার ৭টি কেন্দ্রে পরীক্ষা হবে। কলেজগুলো হলো—মিরপুরের সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল।

ঢাকার বাইরে ৭টি কেন্দ্রে পরীক্ষা হবে। রাজশাহী বিভাগের প্রার্থীদের জন্য কেন্দ্র হবে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, খুলনা পাবলিক কলেজ, বরিশাল জিলা স্কুল, সিলেটে মুরারিচাঁদ (এম সি) কলেজ, রংপুর সরকারি কলেজ, ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ।

এর আগে গত বছরের ৬ই জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ১২ হাজার ৭৮৯ জন ৪৫তম উত্তীর্ণ হন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

আরো পড়ুন: ৩০ হাজার টাকা বেতনে ১০০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার

সময়সূচি অনুযায়ী- ২৩শে জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০ নম্বরের বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এক সপ্তাহ ধরে চলবে এ পরীক্ষা। ৩১শে জানুয়ারি পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী- ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। এছাড়া নন-ক্যাডারে ১ হাজার ২২ জনকে নিয়োগ দেওয়া হতে পারে।

পূর্ণাঙ্গ আসনবিন্যাস দেখতে এখানে ক্লিক করুন..

এসি/ওআ

বিসিএস লিখিত পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, জানাল প্রথম আলো-বিটিভি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৬

২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিলো পররাষ্ট্র মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ১১:৪৪ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৬

ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, অসত্য দাবি প্রেস কর্মকর্তার

🕒 প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৬

সংখ্যালঘু দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৬

২০২৬ ব্যালন ডি’অরের আগে ইয়ামালকে ‘বিশ্বসেরা’ বললেন নেইমার

🕒 প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250