সোমবার, ১৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে ‘কাজ শেষ করার’ হুমকি ট্রাম্পের, মার্কিন সমর্থন ছাড়াই হামলায় প্রস্তুত নেতানিয়াহু *** আজ দুপুরেই পদত্যাগের ঘোষণা, এরপর কী করবেন সেটিও ফেসবুকে জানালেন ইশরাক *** দিল্লিতে ‘ককরোচ’ দমনে মোদির পক্ষে মাঠে ‘লাল হিট জনতা পার্টি’ *** প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার নিয়ে নিরুত্তর মন্ত্রিপরিষদ বিভাগ *** স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ সম্পাদক পরিষদের *** পদত্যাগের বিষয়ে এবার ফেসবুক পোস্টে যা জানালেন ইশরাক হোসেন *** ভারতে ‘গোদি মিডিয়া’র দলবাজ সাংবাদিকেরা কেন হেনস্তার শিকার *** মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, জানাল প্রথম আলো-বিটিভি *** ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিলো পররাষ্ট্র মন্ত্রণালয় *** ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, অসত্য দাবি প্রেস কর্মকর্তার

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫২ পূর্বাহ্ন, ১৯শে মে ২০২৩

#

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (১৯ মে)। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

প্রস্তুতির অংশ হিসেবে সংস্থাটি বলছে, যদি কোনো চাকরিপ্রার্থী ৪৫তম বিসিএসে পাশের কারও উত্তরপত্র দেখার চেষ্টা করেন, তাহলে তার পরীক্ষা বাতিল করা হবে। এমনকি ঘাড় ঘোরালেই খাতা কেড়ে নেওয়া যাবে- সংক্রান্ত নির্দেশনাও রয়েছে পরীক্ষকদের প্রতি।

এই বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

পিএসসির তথ্যমতে, ৪৫তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী।

দেশের ৮টি বিভাগীয় শহর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে ২৩৫টি কেন্দ্র এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষায় অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পিএসসি জানিয়েছে, দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।

এম/

 

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250