মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা *** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত *** ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’

‘ইসি দায়িত্ব সঠিকভাবে পালন করেছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি বলে দেশি-বিদেশি যারাই কথা বলছেন তা নিয়ে মন্তব্য করতে রাজি নন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তবে নির্বাচনে কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে বলে মনে করেন সাবেক এই ইসি সচিব।

মঙ্গলবার (৯ই জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রোববার (৭ই জানুয়োরি) দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অনেকটা শান্তিপূর্ণ হলেও ভোটার উপস্থিতি ছিল কম। অবশ্য নির্বাচন শেষে ভোটার উপস্থিতির যে হার ইসি থেকে বলা হয়েছে তা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন।

নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিদেশিদের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কমিশনার মো. আলমগীর বলেন, আমাদের দৃষ্টিতে কী হয়েছে, না হয়েছে সেটা বলবো না। তবে আমরা মনে করি আমরা দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। যা করার সেভাবেই করেছি। বিধিসম্মত যা তাই করেছি। আইনমতো করেছি।

আরও পড়ুন: ‘অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ৭ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে’

নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে সন্তুষ্ট-অসন্তোষ কোনোটাই বলবো না। আমরা আমাদের নিয়মমতো যা যা করা দরকার তাই করেছি। যেটা অনিয়ম সেটা আমরা গ্রহণ করিনি। যেটা নিয়মের মধ্যে সেভাবেই ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে। নির্বাচন সুষ্ঠু হয়েছে।

এসকে/ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন (ইসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ অপেক্ষার পর ক্ষমতায় এসেই পরীক্ষায় বিএনপি, ছয় মাসে দল-সরকারের সামনে নানা চ্যালেঞ্জ

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250