রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

গাজীপুর সিটি নির্বাচন

‘নৌকা ছাড়া কেউ কেন্দ্রে আসতে পারবে না’ বলা আজিজুরের প্রার্থিতা বাতিল

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪০ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

‘নৌকার প্রার্থী ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দেওয়া হবে না’ বলে ভীতিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

গাজীপুর সিটি নির্বাচনের আগের দিন আজ বুধবার নির্বাচন কমিশনের শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

জাহাঙ্গীর আলম বলেন, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং প্রার্থী তা স্বীকার করার পরিপ্রেক্ষিতে লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে।

আজিজুর রহমান গত সোমবার (২২ মে) সন্ধ্যায় গাজীপুরের পুবাইল এলাকার কলের বাজার এলাকায় মিছিল ও জনসভা করেন। এ জনসভায় তিনি ‘নৌকার প্রার্থী ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দেওয়া হবে না’ বলে ত্রাস সৃষ্টি ও ভীতি প্রদর্শনমূলক বক্তব্য দেন, যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হলে ইসির নির্দেশে রিটার্নিং কর্মকর্তা এ ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ার পর কাউন্সিলর প্রার্থী আজিজুরকে তলব করে ইসি।

ইসি জানায়, বেআইনি মিছিল, জনসভা ও ত্রাস সৃষ্টি ও ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রদান স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৯১ এবং সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬-এর বিধি ৩১ ও ৩২ এর পরিপন্থি।

আরো পড়ুন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

ইসি সচিব জাহাঙ্গীর জানান, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের উপস্থিতিতে ৪ নির্বাচন কমিশনারের সামনে ব্যাখ্যা দেওয়ার পর প্রার্থী তার দায় স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেন। কিন্ত তা গৃহীত হয় নি। পরে কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করে।

এম এইচ ডি/আইকেজে 

গাজীপুর সিটি করপোরেশন গাজীপুর সিটি নির্বাচন কাউন্সিলর নির্বাচন কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250