শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি

বলিউড

‘মা’ হচ্ছেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১৭ই জুলাই ২০২৩

#

ক্যাটরিনা কাইফ - ছবি: সংগৃহীত

বিয়ের কিছুদিন যেতে না যেতেই ‘মা’ হওয়ার গুঞ্জনে একাধিকবার শিরোনামে আসেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। যদিও বিষয়টি গুঞ্জনের বাক্সেই বন্দি রয়েছে। তবে সম্প্রতি সালমান খানের বাড়িতে ঈদের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর থেকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার পালে জোর হাওয়া লেগেছে।

অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় ক্যাটের পোশাক এবং আচার-আচরণে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন ‘মা’হতে যাচ্ছেন তিনি। তবে এর আগে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করলেও এবার জল্পনায় জল ঢালেন ক্যাটরিনা নিজেই।


ছবি: সংগৃহীত

জানা গেছে, সন্তান প্রসঙ্গে চিন্তা-ভাবনা শুরু করেছেন এই অভিনেত্রী। যদিও এর আগে শোনা গিয়েছিল, বিজয় সেতুপতির সঙ্গে ‘ক্রিসমাস’ সিনেমার শুটিং শেষ করেই সন্তানের পরিকল্পনা করবেন তিনি। এদিকে একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয় সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ এবং ফারহান আখতার পরিচালিত ‘জি লে জারা’ সিনেমার শুটিং শেষ করে মা হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ক্যাট। তবে ‘জি লে জারা’ এখন বাক্সবন্দি হয়ে গেছে। ফলে ক্যাটরিনার মা হওয়ার বিষয়টি এখন নিছক গুঞ্জনে আটকে থাকছে না বলে মনে করছেন অনেকে।

আরো পড়ুন‘ আশীকি’র জন্য কত পারিশ্রমিক পেয়েছিলেন রাহুল

যদিও ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করেছে, এই মুহূর্তে পরপর বেশকিছু ভালো কাজের প্রস্তাব পেয়েছেন তিনি। তাছাড়া বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেছেন ক্যাট। এমনকি মাত্র দুই বছর বিয়ের বয়স হওয়ায় এখনই তাড়াহুড়ো করেন সিদ্ধান্ত নিতে চান না তিনি। তবে বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি ভিকি, ক্যাটরিনা কেউ-ই! আপাতত স্বামীকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছেন ক্যাট।

এম/


ক্যাটরিনা! বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য

🕒 প্রকাশ: ১১:৩০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250