সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

ঢালিউড

‘১৯৭১ সেই সব দিন’ আসছে ১৮ আগস্ট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৪ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৩

#

‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার একটি দৃশ্য - ছবি: সংগৃহীত

প্রেক্ষাগৃহে আসছে ‘১৯৭১ সেই সব দিন’। ১৮ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। মুক্তি উপলক্ষে প্রচারে নেমেছে টিম। প্রকাশ করেছে প্রথম গান ‘যাচ্ছো কোথায়’। বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় বঙ্গ বিডি ও জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ও ‘১৯৭১ সেইসব দিন’ নামে ফেসবুক পেজে গানটি প্রকাশ করা হয়েছে।

‘যাচ্ছো কোথায়’ গানের কথা লিখেছেন হৃদি হক নিজেই। সুর করেছেন দেবজ্যোতি মিশ্র। গানটিতে কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রনি ও ইশরাত অ্যানি।

প্রকাশ হওয়া গানটি প্রসঙ্গে পরিচালক ও গীতিকার হৃদি হক বলেন, ‘যাচ্ছো কোথায়’ একটি মিষ্টি প্রেমের গান। কথা, সুর, সংগীত, গায়কি–সবকিছু মিলিয়ে ‘যাচ্ছো কোথায়’ গানটি শ্রোতার হৃদয় স্পর্শ করবে বলেই আমাদের বিশ্বাস।’

সিনেমাটি প্রসঙ্গে হৃদি হক বলেন, ‘মুক্তিযুদ্ধের বিস্তৃত পরিসরে এটি বানিয়েছি। চেষ্টা, যত্নে ত্রুটি রাখিনি। এখন দর্শকের সামনে নিয়ে আসার অপেক্ষা।’

আরো পড়ুন:বীরের মা-বাবা দুটোই আমি: বুবলী

 ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমায় অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরী, শিল্পী সরকার অপু প্রমুখ।

এম/


সিনেমা ১৯৭১ সেই সব দিন মুক্তি ফেসবুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250