সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুবরাজের ভুল হিসাব, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সমর্থন: ইয়েমেন যুদ্ধে আবার কেন জড়াল সৌদি আরব *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের দ্বিতীয় হামলায় নিহত ১, আহত ১১ *** প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি *** বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে: ধ্রুব রাঠি *** নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত *** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন

ড্রাগন চাষ লাভজনক হওয়ায় উৎসাহ বেড়েছে কৃষকের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৪ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

আবহাওয়া ও জমি চাষের অনুকূলে থাকায় ড্রাগনের ফলনও বেশ ভালো পাচ্ছেন কৃষকরা। জেলার পীরগাছা উপজেলার শফিকুল ইসলাম ও শ্রী ক্ষিতিশ বাণিজ্যিকভাবে চাষ করেছেন বিদেশি এই ফলের।

এরই মধ্যে তারা ড্রাগন ফলের চাষ করে সফলতা পেয়েছেন। তাদের দেখাদেখি আরও অনেকেই এই ফলের চাষ করতে আগ্রহী হয়েছেন। লাভজনক হওয়ায় দিন দিন ড্রাগন চাষে ঝুঁকছেন রংপুরের কৃষকরা।

ড্রাগন চাষি ক্ষিতিশ চন্দ্র বলেন, ২০১৯ সালে অলস বসে না থেকে বাড়ির সামনে উঁচু ১১ শতাংশ জমিতে ড্রাগন চাষ করার সিদ্ধান্ত নেই। পরে বুড়িরহাট এলাকার হটিকালচার থেকে চারা সংগ্রহ করি এবং উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শক্রমে চারা রোপণ করি।

এ বছর খরচ বাদ দিয়ে ৬৫ হাজার টাকা আয় হয়েছে। আগামী বছর এটি দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম বছর প্রায় ৮০ কেজি ফল সংগ্রহ করে বাজারে বিক্রি করেছি।

আরো পড়ুন: ঢাকার কাছেই গড়ে উঠেছে ‘নিরাপদ সবজির গ্রাম’

উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার আহসানুল হক জানান, এ উপজেলায় প্রথমবারের মতো গত তিন বছর আগে বিদেশি ফল ড্রাগন চাষ শুরু করা হয়েছে। দু’বছর পর থেকে ভালো ফলন দেখা দেওয়ায় এখন ড্রাগন চাষে ঝুঁকছেন অনেক কৃষক। তাদের সার্বক্ষণিক উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে।

এসি/



কৃষক ড্রাগন চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250