শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

বদলে যাওয়া আবেদনময়ী পিয়া বিপাশা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০১ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। ক্যারিয়ারের শুরুটা হয়েছিল লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে। এরপর বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে কাজ করেন তিনি। 

বড় পর্দায় দেখা না মিললেও ছোট পর্দায় বেশ সুখ্যাতি ছিল পিয়ার। তবে এসবের মাঝেই দেশ ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমান এই অভিনেত্রী। সেখানে স্বামী ও সন্তান নিয়ে সুখের জীবন তার। ২০২০ সালের আগষ্টে দেশে আসলেও ফেরা হয়নি অভিনয়ে। নভেম্বরে ফিরে যান যুক্তরাষ্ট্রে।

সেখানে গিয়ে নিজেকে বদলে ফেলেন অভিনেত্রী। ঠোঁটে সার্জারিসহ নিজেকে পাল্টে ফেলেছেন শারীরিকভাবেও। এর মধ্যেই যুক্তরাষ্ট্রে ২০২২ সালে ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগীতায় অংশ নেন পিয়া। 

যে কারণে নিজেকে আরও ফিট করেন এই অভিনেত্রী। ৯ মাসের প্রস্তুতিতে শরীরের ১০ কেজিরও বেশি ওজন কমিয়ে ফেলেন। আমূল পরিবর্তন আনেন নিজের মাঝে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পিয়ার সমসাময়িক বিভিন্ন ছবিও ভক্তদের মাঝে উত্তাপ ছড়ায়। খোলামেলা পোশাকে আবেদনময়ী রূপে নিয়মিত ধরা দেন তিনি।


সে সকল ছবিতে ভক্তরাও তার রূপের প্রশংসা করেন। কেউ কেউ আবার সমালোচনাও করেন। কারো মতে, ‘সার্জারি করিয়ে নিজেকে বদলে ফেলেছেন অভিনেত্রী, আগেই ভালো ছিলেন তিনি।’ আবার কেউ মনে করেন, ‘যুক্তরাষ্ট্রে পিয়ার এমন খোলামেলা পোশাক বা আবেদনময়ী লুক খুবই স্বাভাবিক, এটাই ধরে রাখা উচিত।’

সম্প্রতি জায়েদ খানের সঙ্গে নিউইয়র্কে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গেছে পিয়াকে। এর বাইরে আপাতত কোনো নাটক বা সিনেমায় কাজ করছেন না তিনি। 

এসি/ আইকেজে 



পিয়া বিপাশা!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250