মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

লালমনিরহাটে তিস্তার পানি নামতে শুরু করেছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সিকিম থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটে বন্যার আশঙ্কা দেখা দেয়। প্রশাসনের পক্ষ থেকেও মানুষকে বন্যার আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়। এতে আতঙ্ক দেখা দেয় তিস্তা পাড়ে মানুষের মাঝে। গবাদি পশুসহ কেউ কেউ আশ্রয় নেয় নিরাপদ স্থানে। তবে সব শঙ্কা কাটিয়ে মধ্যরাত থেকে কমতে থাকে পানি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল থেকে এসব মানুষ নিজেদের বসতবাড়িতে ফিরতে শুরু করেছে। 

এদিন সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড অনুযায়ী তিস্তার পানি বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। গতকাল বিকেল থেকে নদী উপচে লোকালয়ের দিকে আসা পানি বৃহস্পতিবার (৫ অক্টোবর)  সকাল থেকে নামতে শুরু করেছে। তবে জেলার আদিতমারীর মহিষখোচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা জলমগ্ন রয়েছে।

হঠাৎ তিস্তার পানি বৃদ্ধিতে পাকা আমন ধানের অনেক খেত ডুবে গেছে। আগাম সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দুঃশ্চিন্তায় পড়েছেন নদীপাড়ের কৃষকেরা।

তিস্তা পাড়ের কৃষক আজমল মিয়া বলেন, এভাবে তিস্তার পানি এসে ধাক্কা দেবে বুঝতে পারিনি। আবাদি জমি সব শেষ করে দিয়েছে। আমি চাই সরকার এবার তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করুক।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বিকেল পর্যন্ত তিস্তার পানি কমা অব্যাহত থাকবে। পরে আবারও পানি বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে বন্যা দেখা দিলে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, তিস্তা পাড়ের মানুষের জন্য শুকনো খাবারে ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যারা ক্ষতির মুখে থাকবেন তাদের তালিকা করে প্রয়োজনে ক্ষতিপূরুণ দেওয়া হবে। তবে সকাল থেকে নামতে শুরু করেছে।

একে/


তিস্তা নদী লালমনিরহাট আকস্মিক বন্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250