বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

অপেক্ষা আর ৩০ দিনের, সবাই তৈরি তো!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আর মাত্র মাস খানেকের অপেক্ষা। তারপরই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে ‘জওয়ান’। ‘পাঠান’-এর মতো এই সিনেমাও যে বিপুল ব্যবসা করে বলিউডের বক্স অফিসের গ্রাফ ঊর্ধ্বমুখী করবে, তা টিজার প্রকাশ্যে আসার পরই ভক্তদের শোরগোল দেখে আন্দাজ করা গেছে। এবার মুক্তির ঠিক এক মাস আগে নতুন পোস্টার প্রকাশ্যে এনে ফের চমক দিলেন কিং খান।

এই নয়া পোস্টারেও শাহরুখকে ন্যাড়া মাথায় বন্দুকধারী দেখা হিসেবে দেখা গেল। আর ‘জওয়ান’-এর সেই নতুন পোস্টার শেয়ার করেই কিং খানের রিমাইন্ডার, আমি ভালো না খারাপ, জানতে অপেক্ষা আর ৩০ দিনের। সবাই তৈরি তো? 

আরো পড়ুন: ওয়েব তারকা তানিয়া সবকিছুর জন্য প্রস্তুত

আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘জওয়ান’। সেটাই মনে করিয়ে দিলেন বলিউড বাদশাহ।

কিং খানের পোস্টে দিনো মরিয়া, হুমা কুরেশির মতো বলি তারকাদের উত্তর— তৈরি। শাহরুখ অনুরাগীরাও ততোধিক উত্তেজিত। কেউ বলছেন, একমাত্র অভিনেতা যাকে ন্যাড়াও ভালো লাগে। আরেকজন লিখলেন, আর মাত্র এক মাস, প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে আপনার সঙ্গে। 

সিনেমায় শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, নয়নতারা, বিজয় সেতুপতি, সঞ্জয় দত্তরা। ক্যামিও রোলে দীপিকা পাড়ুকোনকেও দেখা গেল।

এসি/ আই. কে. জে/ 


শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250