শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

ইনিংসে তিন সেঞ্চুরি, ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

৫০ ওভারে ৪২৮ রান। বিশ্বকাপ ক্রিকেটের ৪৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড এটাই। ভারত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এই রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। রানের পাহাড় গড়ে বিশ্বকাপে নিজেদের আগমনের জানানটাও ভালোভাবেই দিয়েছে প্রোটিয়ারা।

শনিবার (৭ অক্টোবর) দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার করা ৪১৭ রানের রেকর্ড সংগ্রহকে টপকে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের মালিক হয়েছে টেম্বা বাভুমার দল। 

বড় সংগ্রহের পেছনে প্রোটিয়াদের কারিগর হিসেবে ছিলেন ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক এবং অ্যাডেইন মার্করাম। তিনজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এটাই প্রথমবার একই দলের তিন ব্যাটারের সেঞ্চুরি করার রেকর্ড। 

দিল্লীতে এদিন শুধু টসটাই জিতেছে শ্রীলঙ্কা। বোলিংয়ে নেমে প্রথম উইকেটটাও দুই ওভারের মধ্যেই পেয়ে গিয়েছিল লঙ্কানরা। তবে এরপরই শুরু বিপর্যয়ের। ৩০ ওভারের আগ পর্যন্ত আর কোনো উইকেট তুলতে পারেনি দাসুন শানাকার দল।

সুযোগটা ভালোভাবেই নিয়েছে আফ্রিকানরা। ডি কক এবং ফন ডুসেন মিলে দ্বিতীয় উইকেটে গড়েছেন ২০৪ রানের জুটি। ১২ চার ও ৩ ছক্কায় ১০০ রান করে আউট হন ডি কক। সেঞ্চুরি করে বেশিক্ষণ টিকতে পারেননি ফন ডুসেনও। ১১০ বলে ১০৮ রান করে ফিরেছেন ভেল্লালাগের বলে। 

আরো পড়ুন: তৃতীয় সর্বোচ্চ স্পিন উইকেট শিকারি এখন সাকিব

তবে রানের গতি কমার বদলে উল্টো বেড়েছে। মার্করাম-ক্লাসেনের ৭৮ রানের জুটিতে শেষদিকে দিশেহারা হয়ে পড়ে লঙ্কানরা। ক্লাসেন ৩২ রান করে আউট হলেও মার্করাম গড়েন ইতিহাস। মাত্র ৪৯ বলে তিন অঙ্কের ঘর ছুঁয়ে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক হন তিনি।

১৪ চার ও তিন ছক্কায় ৫৪ বলে ১০৬ রান করে মাদুশঙ্কার বলে আউট হন মার্করাম। শেষদিকে ডেভিড মিলার এবং মার্কো জেনসেনের ক্যামিও ইনিংসে ৫ উইকেটে ৪২৮ রান করে থামে দক্ষিণ আফ্রিকা। তাতে ইতিহাস গড়ে মাঠ ছাড়ে বাভুমার দল। 

এসকে/ 

রেকর্ড ক্রিকেট বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা সর্বোচ্চ সংগ্রহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250