সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি

ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বের প্রথম গনোরিয়া টিকাদান

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ২১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সংক্রামক যৌনরোগ গনোরিয়ার বিরুদ্ধে বিশ্বের প্রথম টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডে। তবে এখনই সবাইকে এ টিকা দেওয়া হবে না। প্রাথমিকভাবে টিকার মূল লক্ষ্য সমকামী ও উভকামী পুরুষ, যাদের একাধিক যৌনসঙ্গী থাকা অথবা যৌনরোগে ভোগার (এসটিআই) ইতিহাস রয়েছে। খবর বিবিসির। 

গনোরিয়ার টিকা ৩০ থেকে ৪০ শতাংশ কার্যকর। তবে ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) আশা করছে, এ টিকাদান কর্মসূচি দেশটিতে গনোরিয়া সংক্রমণ বাড়ার প্রবণতা থামাতে সাহায্য করবে। ২০২৩ সালে ইংল্যান্ডে ৮৫ হাজারের বেশি মানুষ গনোরিয়ায় সংক্রমিত হন। ১৯১৮ সাল থেকে হিসাব রাখা শুরু হওয়ার পর এটাই বার্ষিক সংক্রমণের সবচেয়ে উঁচু হার।

গনোরিয়ায় সংক্রমিত হলে সবসময় শারীরিক উপসর্গ দেখা দেয় না। তবে কখনো কখনো শরীরে ব্যথা, অস্বাভাবিক স্রাব, যৌনাঙ্গে প্রদাহ এবং বন্ধ্যাত্বের মতো উপসর্গ হতে পারে। কত মানুষকে গনোরিয়ার টিকা দেওয়া হবে, তা এখনো অনিশ্চিত। তবে ইম্পিরিয়াল কলেজ লন্ডনের পূর্বাভাস অনুযায়ী, যদি এ টিকা জনপ্রিয়তা পায়, তাহলে এটি আগামী এক দশকে ১ লাখ গনোরিয়া সংক্রমণ রোধ করতে পারবে এবং এতে এনএইচএসের প্রায় ৮০ লাখ পাউন্ড সাশ্রয় হতে পারে।

যৌনস্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক প্রচার চালান ম্যাক্স। তিনি বিবিসি নিউজবিটকে বলেন, তিনি এক বছরের মধ্যে দুবার গনোরিয়ায় আক্রান্ত হয়েছেন। তিনি এ টিকা শতভাগ নেবেন।

এইচ.এস/

গনোরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250