সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি

ফিলিস্তিন ইস্যুতে মঞ্চে কাঁদলেন এড শিরান, চাইলেন ক্ষমা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৩ পূর্বাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ফিলিস্তিন ইস্যুতে চলমান বিতর্ক ও চাপের মধ্যে মঞ্চে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টে তিনি নিজের কিছু সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে বলেন, সাম্প্রতিক পরিস্থিতি তাকে ভাবতে বাধ্য করেছে—তিনি আদৌ সংগীতশিল্পী হিসেবে কাজ চালিয়ে যেতে চান কি না।

কনসার্টের বাইরে ফিলিস্তিনি পতাকা হাতে মুখোশধারী বিক্ষোভকারীরা জড়ো হওয়ার মধ্যেই মঞ্চে ওঠেন শিরান। তিনি বলেন, ‘আমাকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, এবং আমি ভুলও করেছি। এর জন্য আমি খুব, খুব দুঃখিত।’

শিরান জানান, তিনি কখনোই নিজেকে ‘অ্যাকটিভিস্ট সংগীতশিল্পী’ হিসেবে প্রতিষ্ঠা করতে চাননি। তার সংগীতের মূল বিষয় ছিল ঐক্য। কিন্তু ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতকে ঘিরে বিতর্ক তাকে ‘মতপ্রকাশের স্বাধীনতা এবং পৃথিবীর সবচেয়ে জটিল রাজনৈতিক ইস্যুর’ মাঝখানে এনে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা এবং নোভা সংগীত উৎসবে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে ‘ভয়াবহ’ উল্লেখ করে শিরান বলেন, এসব ঘটনা ইহুদিদের বহু শতকের বেদনার সঙ্গে যুক্ত হয়েছে। একই সঙ্গে গাজায় বেসামরিক মানুষের, বিশেষ করে শিশুদের প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞকে তিনি ‘বিপর্যয়কর, অন্যায্য ও অসমানুপাতিক’ বলে উল্লেখ করেন। পশ্চিমতীরে চলমান ‘পদ্ধতিগত অবিচার’ও উপেক্ষা করা যায় না বলে জানান তিনি।

বিতর্কের সূত্রপাত হয় সম্প্রতি মার্কিন র‍্যাপার ম্যাকলমোরকে শিরানের চলমান ‘লুপ ট্যুর’ থেকে বাদ দেওয়ার পর। চলতি মাসের শুরুর দিকে ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্য বক্তব্য দেওয়ার পর শিরানের সফর থেকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এই সফরের আয়োজকেরা। এই সিদ্ধান্তের প্রতিবাদে পরে ম্যাকলমোরকে সমর্থন জানিয়ে শিরানের সফরের কয়েকজন সহযোগী শিল্পীও সরে দাঁড়ান। তাদের মধ্যে ছিলেন ফিনিয়াস, অ্যারন রো এবং লুকাস গ্রাহাম।

তবে শিরান স্পষ্ট করেছেন, ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তার নয়। আয়োজকেরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ভিন্নমত থাকার পরও তার কনসার্ট সবার জন্য উন্মুক্ত থাকবে। তিনি বলেন, সবাই সব বিষয়ে একমত না হলেও গান গাওয়ার মাধ্যমে একসঙ্গে থাকার জায়গা তৈরি করা সম্ভব।

তিনি আরও বলেন, ‘পৃথিবী এখন ভয়ংকর জায়গা। আমেরিকাও এখন ভয়ংকর জায়গা। কিন্তু এই মুহূর্তে এই আয়োজন আশার জন্ম দেয়।’

শিরানের সফর জানুয়ারিতে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে শুরু হয়। যুক্তরাষ্ট্রে আরও ১৬টি আয়োজন শেষে ডিসেম্বর মাসে মেক্সিকো সিটিতে তার সফর শেষ হওয়ার কথা রয়েছে।

ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250