শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

তমা মির্জাকে নিয়ে ‘দাগী’ হয়ে ফিরছেন নিশো

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

আফরান নিশো ও তমা মির্জা একসঙ্গে জুটি বেধে কাজ করেছিলেন ২০২৩ সালে। এরপর দু’জনই লম্বা সময়ের বিরতি নিয়েছেন সিনেমা থেকে। 

যদিও গেলো মে মাসে নিশো নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমা দুইটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট খবরটি গোপন করেই রেখেছিল। 

এবার খবর মিললো, একসঙ্গে আবারও পর্দায় হাজির হচ্ছে তমা মির্জা ও আফরান নিশো জুটি। পরিচালক শিহাব শাহীন তাদেরকে নিয়ে বানাবেন সিনেমা ‘দাগী’।

‘দাগী’তে নিশোর নায়িকা হচ্ছেন তমা মির্জা। খুব দ্রুতই আসছে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা। ডিসেম্বরে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, চাঁদপুরের মদনা গ্রামের ছিঁচকে চোর রসু খাঁ ভালোবাসায় পরাস্ত হয়ে এক সময় সিরিয়াল কিলারে পরিণত হয়। সেই গল্প নিয়ে ‘দাগী’ সিনেমার গল্প। যে গল্পে আগে নিশোকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন নির্মাতা শিহাব শাহীন। সেটাই এখন বড় পর্দায় আসতে চলেছে।

প্রায় দেড় যুগের ছোটপর্দার সফল ক্যারিয়ার পেরিয়ে গত বছর ঈদুল ফিতরে ‘সুড়ঙ্গ’ এর মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন আফরান নিশো। তার বিপরীতে ছিলেন তমা মির্জা। রায়হান রাফীর পরিচালনায় সিনেমাটি ব্যবসায়িকভাবে তুমুল সাফল্য পায়।

ওআ/কেবি

তমা মির্জা আফরান নিশো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250