সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

‘তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

চব্বিশের ছাত্র আন্দোলনের পর বেশ কয়েকবার আসার কথা বললেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার নির্দিষ্ট সময় জানা গেল। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরছেন। এমনটাই জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহীএক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে তারেক রহমান মায়ের বাড়ির পাশেই থাকবেন। প্রস্তুত হচ্ছে ১৯৬ নম্বরের বাড়িটি। ঢাকার গুলশান এভিনিউর এই বাসার ভেতরে চলছে সংস্কার কাজ, বাইরে করা হয়েছে নতুন রং। নিরাপত্তায় কাঁটাতারের বেষ্টনি আছে সীমানা প্রাচীরে।

অন্যদিকে, তারেক রহমান দেশে ফিরে যেখানে অফিস করবেন, সেই কার্যালয়েও চলছে পুরোদমে সংস্কার প্রস্তুতি। এ জন্য গুলশান ২- এর ৮৬ নম্বর রোডের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 

কার্যালয়-বাসা সবই প্রস্তুত হচ্ছে, তবে কবে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান? এ নিয়ে জানতে চাওয়া হয় চেয়ারপরসনের নিরাপত্তা ফজলে এলাহী আকবরের কাছে। তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ১৭ বছর পর দেশে ফিরছেন খালেদা জিয়ার বড় ছেলে।

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দু’দিনের মধ্যে ঢাকায় আসছেন তিনি। ভূ-রাজনৈতিক কারণ ও দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে তারেক রহমানের- এমনটা জানিয়ে ফজলে এলাহী আকবর বলেন, ‘তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছেন তারা।’

 দেশে ফেরার আগে চলতি মাসেই ওমরাহ পালনে সৌদি যাওয়ার কথা ছিল তারেক রহমানের। কিন্তু সার্বিক পরস্থিতিতে এখনই নয়, বরং নির্বাচনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমরাহ করবেন বলে জানান ফজলে এলাহী আকবর। 

 গত মাসেই খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য বিএনপিকে দু’টি বুলটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্সও শিগগিরই হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা। 

 উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডিসেম্বরে তিনি ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখবেন।

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250