রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার

মজাদার চিকেন কাবাব মালাইকারির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

স্বাস্থ্যের ভালোর জন্য তেল–মসলা কম জাতীয় খাবার খেতে পছন্দ করেন অনেকে। তবে আপনি চাইলে তেল মসলা ছাড়াই মজাদার একটি খাবার চিকেন কাবাব মালাইকারি রান্না করতে পারবেন। মুরগির এই স্বাস্থ্যকর খাবারটা দেখতে যেমন সুন্দর খেতেও মজাদার। রইলো রেসিপি-

উপকরণ: মুরগির কিমা আধা কেজি, ক্রিম ১ টেবিল চামচ, পেঁয়াজ মিহি করে কুচি ১টি, আদাবাটা আধা চা–চামচ, রসুনবাটা আধা চা–চামচ, জিরাগুঁড়া ১ চা–চামচ, গরমমসলার গুঁড়া ১ চা–চামচ, ব্রেড ক্রাম্ব সিকি কাপ, ধনেপাতাকুচি আধা চা–চামচ, পুদিনা পাতাকুচি আধা চা–চামচ, কাঁচা মরিচকুচি ৩–৪টি, লবণ স্বাদমতো ও তেল ২ টেবিল চামচ।

প্রণালি: তেল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নিন। শিক কাবাবের মতো একটু লম্বা আকারে গড়ে নিয়ে কম তেলে লালচে করে ভেজে তুলুন।

আরো পড়ুন : মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে ইলিশের ডিম

গ্রেভির উপকরণ: মোটা করে কাটা পেঁয়াজ ১টি, কাজুবাদাম ১০টি, কাঁচা মরিচ ৪টি, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, আদাবাটা ১ চা–চামচ, রসুনবাটা আধা চা–চামচ, জিরাগুঁড়া ১ চা–চামচ, গরমমসলার গুঁড়া আধা চা–চামচ, দই ২ টেবিল চামচ, কাসুরি মেথি ১ চা–চামচ, ক্রিম ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ১ চা–চামচ ও ঘি ২ টেবিল চামচ।

প্রণালি: একটি পাত্রে ১ চা–চামচ তেল দিয়ে তাতে পেঁয়াজকুচি, কাজুবাদাম, কাঁচা মরিচ আর ধনেপাতা দিয়ে হালকা করে ভাজুন। অল্প পানি দিয়ে এটাকে এবার ব্লেন্ড করে নিতে হবে।

অন্য একটা পাত্রে ঘি, আদা-রসুনবাটা দিয়ে ২–৩ মিনিট ভেজে নিন। তারপর তাতে ব্লেন্ড করে রাখা ভাজা পেঁয়াজ-বাদামের মিশ্রণসহ বাকি উপকরণ অল্প পানি দিয়ে কষিয়ে নিন। এর মধ্যে ভেজে রাখা কাবাবগুলো দিয়ে ৬–৭ মিনিট রান্না করলেই তৈরি চিকেন কাবাব মালাইকারি।

এস/ আই.কে.জে

রেসিপি চিকেন কাবাব মালাইকারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250