বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী *** সিলেটবাসীর জন্য তিন সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী *** ব্যাংকিং খাত দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্ট *** অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন *** প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট যাচ্ছেন বৃহস্পতিবার, ৬ দাবি *** বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজে অগ্নিসংযোগ, ভাঙচুর *** রামদা ও কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মহড়া, ছবি তুলতে বাধা *** গোপালগঞ্জে যে পরিস্থিতি দেখলেন বিবিসির সংবাদদাতা *** টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, সংসদ সদস্য জিলানী ও স্বজনের ১৫ বাড়ি পুড়ে ছাই

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে-কখন?

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে আইসিসির নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার জের ধরে বিশ্বকাপের আসর সরে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ৩রা অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২০শে অক্টোবর। দুবাই এবং শারজাহর দুই স্টেডিয়ামে আয়োজিত হবে টুর্নামেন্টের ২৩টি ম্যাচ।

পরিবর্তিত সেই বিশ্বকাপের সূচিও প্রকাশ করেছে আইসিসি। গ্রুপ ‘এ’ তে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড। 

আরো পড়ুন : ফাতিমা সানার নেতৃত্বে বিশ্বকাপ খেলবে পাকিস্তান

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা। ৩রা অক্টোবর বাংলাদেশ এবং স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। বাংলাদেশ সময় বেলা ৪টায় শুরু হবে ম্যাচ। একই দিন বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং পাকিস্তান। ৫ই অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড। 

১০ই অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ এবং ১২ই অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের বাকি দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ বাংলাদেশ খেলবে বিকেল ৪টায়। শেষ দুই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। 

গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুইটি করে মোট চারটি দল চলে যাবে সেমিফাইনালে। ১৭ এবং ১৮ই অক্টোবর মাঠে গড়াবে দুই সেমিফাইনাল। এর মধ্যে ভারত সেমিতে উঠলে তারাই খেলবে প্রথম সেমিফাইনালে। ২০শে অক্টোবর হবে ফাইনাল ম্যাচ। দুই সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

এস/কেবি


বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250