মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফাতিমা সানার নেতৃত্বে বিশ্বকাপ খেলবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৩-২০শে অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটি সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। 

এরই মধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান নারী দলের নেতৃত্ব পেয়েছেন বোলিং অলরাউন্ডার ফাতিমা সানা। তারকা ক্রিকেটার নিদা দারের স্থলাভিষিক্ত হবেন তিনি।  

রোববার (২৫শে আগস্ট) বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে এক বিবৃতিতে পিসিবি বলছে, সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফাতিমা সানাকে অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। সিদ্ধান্তটি মহিলা জাতীয় নির্বাচন কমিটির সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। 

আরো পড়ুন : বন্যার্তদের জন্য ম্যাচসেরার পুরস্কারের টাকা দেবেন মুশফিক

২২ বছর বয়সী ফাতিমা পাকিস্তানের হয়ে ৪১ ওয়ানডে এবং ৪০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এর আগে পাকিস্তানের উদীয়মান এবং ঘরোয়া দলের নেতৃত্ব দিয়েছেন। ২০২৩ ডিসেম্বরে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সুপার ওভারে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের স্মরণীয় জয়ের ম্যাচেও দলের নেতৃত্বে ছিলেন ফাতিমা সানা। 

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড : ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, গুল ফিরোজা, ইরাম জাভেদ, মুনিবা আলী (উইকেট-রক্ষক), নাশরা সুন্ধু, নিদা দার, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল (ফিটনেস সাপেক্ষে), সিদ্রা আমিন, সৈয়দা আরুব শাহ, তাসমিয়া রুবাব ও তুবা হাসান।

ভ্রমণ রিজার্ভ : নাজিহা আলভি (উইকেট-রক্ষক)। এছাড়া নন-ট্রাভেলিং রিজার্ভ : রামিন শামীম এবং উম্মে-ই-হানি।

এস/কেবি

পাকিস্তান ফাতিমা সানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250