মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

৫০ বছরের মধ্যে দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণ সোমবার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

সূর্যগ্রহণ একটি অসাধারণ মহাজাগতিক ঘটনা। প্রাচীনকালে এ ঘটনাকে দেবতাদের ক্রোধের নিদর্শন বলে মনে করা হতো। তবে আধুনিক যুগে এই মহাজাগতিক ঘটনা দেখার জন্য উদ্‌গ্রীব থাকেন জ্যোতির্বিদ ও সাধারণ মানুষ।

চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে আগামী সোমবার (৮ই এপ্রিল); যা ৭ দশমিক ৫ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। যা যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাসহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো থেকে দেখা যেতে পারে।

জ্যোতিষ বিজ্ঞানীদের মতে, গত ৫০ বছরের মধ্যে এবারে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দীর্ঘতম। সর্বশেষ ১৯৭৩-এ রকম দীর্ঘ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল।

জানা যায়, পৃথিবী, চাঁদ এবং সূর্য যখন এক সারিতে চলে আসে, তখন পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করে, তখনই গ্রহণ হয়। চাঁদের অবস্থান অনুযায়ী গ্রহণের ধরণ নির্ভর করে।

আরো পড়ুন : এবারের ঈদে বাড়ি যেতে পারবেন উবারে!

চাঁদের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে গেলে তাকে পূর্ণগ্রাস গ্রহণ বলা হয়। আগামী ৮ই এপ্রিল সেই পূর্ণগ্রাস গ্রহণ হতে চলেছে। সে দিন আকাশে চাঁদের আকারও অন্যান্য দিনের তুলনায় বড় হবে।

চাঁদের আকার সূর্যের চেয়ে অনেক ছোট হলেও চাঁদ পৃথিবীর অনেক কাছাকাছি রয়েছে। তাই তার ছায়া পৃথিবীর দৃশ্যপট থেকে সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে।

বিজ্ঞানীদের দাবি, আগামী ৮ই এপ্রিল টানা সাড়ে সাত মিনিট সূর্য দেখা যাবে না। চাঁদের ছায়ায় সূর্য ঢেকে থাকবে ওই সময়ে। তারপর ধীরে ধীরে গ্রহণ কাটবে।

পূর্ণগ্রাস গ্রহণ বিরল নয়। তবে বছরের প্রথম গ্রহণটিকে আর পাঁচটা গ্রহণের চেয়ে আলাদা মনে করছেন বিজ্ঞানীরা। কারণ, গ্রহণ সাধারণত এত দীর্ঘ সময় ধরে চলে না।

দু’এক মিনিটের জন্য চাঁদ সূর্যকে আড়াল করে। তারপরই আবার সূর্য দেখা যায় আকাশে। সাড়ে সাত মিনিটের গ্রহণ নিয়ে তাই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে আগ্রহীদের মধ্যে।

এস/ আই.কে.জে/ 

সূর্যগ্রহণ জ্যোতিষ বিজ্ঞানী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250