শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ *** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ত্রাণ সামগ্রী বিতরণে গিয়ে ভালুকের মুখোমুখি কুররাতুল আইন বালুচ, এখন শঙ্কামুক্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২০ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় গায়িকা ও গীতিকার কুররাতুল আইন বালুচ সম্প্রতি একটি বাদামি ভালুকের আক্রমণে গুরুতর আহত হয়েছেন। তবে তার টিম নিশ্চিত করেছে, তিনি এখন শঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন। তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। কুররাতুল বালুচ জনপ্রিয় গান ‘থাগিয়ান’, ‘জোগান জোগান এবং ‘বালিয়ে’র জন্য পরিচিত। খবর এনডিটিভির।

বিবৃতিতে জানানো হয়েছে, এই গায়িকা বন্যাদুর্গতদের ত্রাণ সামগ্রী কার্যক্রমে অংশ নিতে বালটিস্তানের প্রত্যন্ত গ্রামগুলোতে গিয়েছিলেন। গত ৪ঠা সেপ্টেম্বর রাতে তাঁবুতে ঘুমানোর সময় একটি বাদামি ভালুকের আক্রমণে আহত হলে দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা কুররাতুল আইনের জন্য সবার ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞ। কুররাতুল আইন গত কয়েক দিন ধরে স্কার্দুতে ছিলেন, যেখানে তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বালটিস্তানের প্রত্যন্ত গ্রামগুলোতে ত্রাণ সামগ্রী কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। তিনি কম্প্রিহেনসিভ ডিজাস্টার রেসপন্স সার্ভিসেসের (সিডিআরএস) সঙ্গে কাজ করছিলেন।’

টিম নিশ্চিত করেছে, ৩৭ বছর বয়সী এই গায়িকার কোনো হাড় ভাঙেনি বা ফ্র্যাকচার হয়নি। তার ক্ষত ধীরে ধীরে সেরে উঠছে।

কুররাতুল আইন বালুচের ‘কিউবি’ টিম এক বিবৃতিতে বলেছে, গত ৪ঠা সেপ্টেম্বর রাতে তিনি তাঁবুতে ঘুমানোর সময় একটি বাদামি ভালুকের আক্রমণের শিকার হন কুররাতুল আইন। সিডিআরএস দল দ্রুত ভালুকটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে সক্ষম হয়। কুররাতুল আইনকে সঙ্গে সঙ্গে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল। সৌভাগ্যবশত, কোনো ফ্র্যাকচার হয়নি এবং ক্ষত সেরে উঠছে। এ সময় তার বিশ্রাম ও ব্যক্তিগত গোপনীয়তা প্রয়োজন। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত জনসমক্ষে উপস্থিতি স্থগিত করা হয়েছে। সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। তার ১৯শে সেপ্টেম্বরের একটি শোও স্থগিত করা হয়েছে।

এর আগে, ইভেন্টের আয়োজকেরা তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্টার শেয়ার করে জানান, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে গায়িকা অনুষ্ঠানে পারফর্ম করতে পারছেন না এবং নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

কুররাতুল আইন কিউবি নামে জনপ্রিয়। ‘হামসফর’ নামের একটি হিট নাটকের থিম সং ‘ওহ হামসফর থা’ গেয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন। এই পাকিস্তানি গায়িকা ও গীতিকার কোক স্টুডিওর কয়েকটি জনপ্রিয় গান এবং ‘পিংক’-এর মতো বলিউড চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন।

এদিকে কুররাতুল আইনের এ ঘটনার পর গিলগিট-বালটিস্তান সরকার দেওসাই জাতীয় উদ্যানে ক্যাম্পিং নিষিদ্ধ করেছে। গিলগিট-বালটিস্তানের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক জানিয়েছেন, নিরাপত্তার কারণে কোনো পর্যটক বা ভ্রমণকারীকে দেওসাইতে বাইরে ক্যাম্প করার অনুমতি দেওয়া হবে না।

জে.এস/

পাকিস্তানি গায়িকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250