মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

ধীরে ধীরে খাওয়ার ৩ সুফল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৯ পূর্বাহ্ন, ৬ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

তাড়াতাড়ি খাবার খেলে সময় কম ব্যয় হয়। তাতে আর কোনো উপকার নেই। দ্রুত খাবার খাওয়ার এমন স্বভাব রয়েছে অনেকের। আবার যারা খাবার খেতে বেশি সময় নেয়, তাদের অনেকে মাঝেমধ্যে হাসি ঠাট্টার শিকার হন। 

চিকিৎসকরা বলছেন, তাড়াতাড়ি খাবার খাওয়ার কোনো উপকার নেই। তারচেয়ে বরং ধীরেসুস্থে, চিবিয়ে খাওয়ার অনেক উপকার রয়েছে। কী সেগুলো? চলুন জেনে নিই- 

হজমের গোলমাল কমে

হজমজনিত সমস্যার একটি বড় কারণ হলো খাবার চিবিয়ে না খাওয়া। হজমের যেন গোলমাল না হয় এজন্য ধীরে ধীরে খাবার খাওয়া জরুরি। সময় নিয়ে খেলে খাবারের সঙ্গে লালাও মেশে। ফলে এক বিশেষ হরমোন ক্ষরণ হয়, যা হজমশক্তি বৃদ্ধি করে।

অবসাদ কমে

ধীরে ধীরে খাবার খাওয়ার অভ্যাসে মানসিক স্থিতি আসে। বিশেষজ্ঞদের মতে, মানসিক উত্তেজনা, অস্থিরতা কমাতে শান্ত হয়ে বসে খাবার খাওয়া জরুরি। তাড়াহুড়ো করে খেলে বাড়তি উত্তেজনা চেপে বসে মাথায়। এতে স্বাস্থ্যকর খাবার খেয়েও বিশেষ লাভ হয় না। 

আরও পড়ুন: শিশু কিছু খেতে চায় না, বানাতে পারেন মজার ওটস মাখানা ক্ষীর!

ওজন নিয়ন্ত্রণে রাখে 

ওজন কমানোর অন্যতম একটি ধাপ ‘মাইন্ডফুল ইটিং’। ধরে ধীরে খেলে বেশি খাবার খেয়ে নেওয়ার ঝুঁকি থাকে না। ফলে পরিমিত খাওয়া হয়। ফলে ওজন বৃদ্ধির ভয় থাকে না। অন্যদিকে খাবারের স্বাদও ভালো করে বোঝা যায় সময় নিয়ে খেলে। 

তাই সুস্থ থাকতে পরিমিত খান, ধীরেসুস্থে খান। তাড়াহুড়া খাবার খাওয়ার অভ্যাস ছাড়ুন।

এসি/ আই.কে.জে

সুফল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250