রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

শিশু কিছু খেতে চায় না, বানাতে পারেন মজার ওটস মাখানা ক্ষীর!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শিশু কিছু খেতে চায় না, এটা প্রায় সব বাবা-মায়ের চিন্তার কারণ। তবে এই চিন্তা দূর করার সহজ উপায় মাঝে মাঝে একটু ভিন্ন খাবারের স্বাদ দেওয়া। ভিন্ন খাবারের মধ্যে মজাদার একটি খাবার ওটস মাখানা ক্ষীর। এটি স্বাদও সেরা। আবার পুষ্ঠিতেও ঠিকঠাক। চলুন জেনে নিই, মজার এই ওটস মাখানা ক্ষীরের রেসিপি-

উপকরণ : ওটস ১ কাপ, মাখানা ১ কাপ, কিশমিশ ৪-৫টা, আমন্ড ৪-৫টা (কুচি), ঘি ২ চা-চামচ, মধু ২-৩ চা-চামচ ও দুধ ২ গ্লাস।

আরো পড়ুন : মজাদার মেয়ো পাস্তার রেসিপি

প্রণালী : একটা প্যানে ঘি গরম করে তাতে আমন্ড, কিশমিশ দিয়ে রোস্ট করে নিন। কিছুক্ষণ পর সুগন্ধ বের হবে। তখন মাখানা ও ওটস দিন। সেটা আবার নেড়েচেড়ে রোস্ট করে নিতে হবে। তারপর দুধ দিয়ে ফুটতে দিন।

এবার তাতে মধু মিশিয়ে আঁচ কমিয়ে নিন। বুদবুদ উঠতে শুরু করলে ক্ষীর ঘন হয়ে আসবে। তারপর ঠান্ডা করে পরিবেশন করুন।

এস/কেবি 


ওটস মাখানা ক্ষীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250