শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তৌফিক ইমরোজ খালিদীর জানাজা আজ বনানীতে, দাফন মিরপুরে *** নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভেই কী আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন *** গোলাম পরওয়ারের ৭০০ রিকশা, মিল্টনের বক্তব্যের নিন্দা জানাল জামায়াত *** ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, পুলিশ কর্মকর্তা বরখাস্ত *** চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী *** নোবেল শান্তি পুরস্কারের কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা *** মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি, বিকাশ এজেন্টের ‘৩ কোটি’ টাকা ছিনতাই *** মানসিক অসুস্থতা ঘিরে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর *** ‘আওয়ামী লীগের নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পোশাকও ইস্ত্রি করে রেখেছিলেন’ *** খালেদা জিয়াসহ জুলাই আন্দোলনের স্মৃতি নিয়ে মেট্রোর পিলারে গ্রাফিতি আঁকা শুরু

মেসির গোলে জয়ে ফিরল মায়ামি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৪

#

টানা পাঁচ ম্যাচ পর জয়ে ফিরল ইন্টার মায়ামি। আজ তারা মেজর সকার লিগে (এমএলএস) শুরুতে পিছিয়ে পড়েও স্পোর্টিং কেসির বিপক্ষে তাদের মাঠেই ৩-২ গোলে জিতেছে। মায়ামিকে জয় এনে দিয়েছে লুইস সুয়ারেজের গোল। গোল পেয়েছেন তাঁর বন্ধু লিওনেল মেসিও। 

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৬ মিনিটে গোল হজম করে বসে মায়ামি। ঘরের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান এরিক টোমি। ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল পান তিনি। তার আগে ১৮ মিনিটে মেসির পাস থেকে মায়ামিকে সমতায় ফেরান ডিয়োগো গোমেজ। 

দ্বিতীয়ার্ধে উল্টো লিড নেয় জেরার্ডো মার্টিনোর দল। ৫১ মিনিটে ডেভিড রুইজের পাস থেকে মায়ামিকে এগিয়ে দেন মেসি। ৭ মিনিট পর টোমির সমতায় ফেরানো গোল। আরেকটি ড্র প্রায় চোখ রাঙাচ্ছিল মায়ামিকে। তবে ৭১ মিনিটে সেটি আর হতে দেননি সুয়ারেজ। মায়ামির জয়সূচক গোলটি করেন উরুগুইয়ান ফরোয়ার্ড। 

দিন তিনেক আগে মন্টেরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগেও হেরে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নিয়েছিলে মেসি-সুয়ারেজরা। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের গত ছয় ম্যাচের মধ্যে মায়ামি হেরেছে ৩ ম্যাচ, ড্র ২ ও জয় ১টি। 

এ জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মার্টিনোর দল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে নিউইয়র্ক রেড বুলস। আগামী রোববার লিগে চেজ স্টেডিয়ামে ন্যাশভিলের মুখোমুখি হবে মায়ামি। 

স্পোর্টিংয়ে বিপক্ষে ম্যাচেও মেসির ভক্ত-সমর্থকদের সামলাতে বেশ বেগ পেতে হয়েছে নিরাপত্তাকর্মীদের। বারবার মাঠে ঢুকে আর্জেন্টাইন কিংবদন্তিকে জড়িয়ে ধরে ছবি তোলার চেষ্টা করেন সমর্থকেরা। যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসি যাওয়ার পর থেকে এ দৃশ্যেরই পুনরাবৃত্তি হচ্ছে।

ওআ/

মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা আজ বনানীতে, দাফন মিরপুরে

🕒 প্রকাশ: ১২:৫৬ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভেই কী আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন

🕒 প্রকাশ: ১২:২৬ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

গোলাম পরওয়ারের ৭০০ রিকশা, মিল্টনের বক্তব্যের নিন্দা জানাল জামায়াত

🕒 প্রকাশ: ১২:০৬ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, পুলিশ কর্মকর্তা বরখাস্ত

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৫১ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250