বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা

ভুঁড়ি কিছুতেই কমছে না? এই খাবারগুলো খান

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

জীবনের এক যন্ত্রণার নাম ভুঁড়ি। একবার দেখা দিলে আপনি যতই চেষ্টা করেন, কমতে চাইবে না সহজে। ভুঁড়ি কমানোর জন্য আপনাকে নানা কসরত করতে হতে পারে। খাবারের তালিকায় আনতে হতে পারে নিয়ন্ত্রণ। তবে আপনি কি জানেন, এমন অনেক খাবার আছে যেগুলো খেলে তা আপনার ভুঁড়ি কমাতে দারুণ কাজ করবে? চলুন, জেনে নেওয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে-

১. প্রোটিনযুক্ত খাবার

প্রোটিনযুক্ত খাবার অনেকে ভয়ে এড়িয়ে চলেন। তাদের ধারণা, এ ধরনের খাবার খেলে খুব দ্রুত ওজন বেড়ে যেতে পারে। আসলে কিন্তু তা নয়। বরং আমাদের প্রতিদিনের সুস্থতার জন্য প্রোটিনযুক্ত খাবার খাওয়া জরুরি। আপনার ভুঁড়ি কমানোর জন্যও প্রচুর প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। যেমন মাছ ও মাংস রাখতে হবে নিয়মিত খাদ্য তালিকায়। এগুলো মেটাবলিজম বাড়ানোর কাজে সাহায্য করবে।

২. সবুজ শাক-সবজি

সবুজ রঙের শাক-সবিজর রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। সেইসঙ্গে এটি কিন্তু বাড়তি ভুঁড়ি কমাতেও দারুণ কার্যকরী। আপনাকে প্রতিদিনের খাবারের তালিকায় অবশ্যই সবুজ শাক-সবজি রাখতে হবে। এতে হজম ভালো হবে এবং বাড়তি ফ্যাট জমার ভয়ও থাকবে না। সেইসঙ্গে সুস্থ থাকাও সহজ হবে।

আরো পড়ুন : অক্ষয় কুমারের ফিটনেসের অজানা রহস্য

৩. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল

ভুঁড়ি কমানোর মতো পদক্ষেপ নিলে আপনার খাবারের তালিকায় যোগ করতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল। আপনার  মেটাবলিজম বাড়াতে সাহায্য করবে। যার ফলে ভুঁড়ি কমানো অনেকটাই সহজ হবে। এছাড়াও এতে আপনার ত্বক ভালো থাকবে। সহজে বয়সের ছাপ পড়বে না। যে কারণে ত্বকে তারুণ্য বজায় রাখাও সহজ হবে।

৪. অ্যাভোকাডো

ভিনদেশি ফল অ্যাভোকাডো এখন আমাদের দেশেও পরিচিত। বিভিন্ন ফলের দোকান এবং সুপারশপে এর দেখা মেলে। এই ফলও কিন্তু আপনার ভুঁড়ি কমানোর কাজে দারুণ কার্যকরী। অ্যাভোকাডোতে থাকে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট। এটি ওজন ও বাড়তি ভুঁড়ি কমাতে সাহায্য করে।

৫. পানি

ভাবছেন, পানি তো প্রতিদিন পান করা হয়ই, এ আর এমন কী! আসলে পানি শুধু পান করলেই হবে না, তা হতে হবে পর্যাপ্ত। সেইসঙ্গে সঠিক সময়ে পান করতে হবে। যেমন সকালে খালি পেটে হালকা গরম পানি পান করলে উপকার পাবেন। এছাড়া খাবারের আধা ঘণ্টা আগে বা পরে পান করবেন। খাবারের মাঝে খুব বেশি পানি পান করলে তা হজমে ব্যাঘ্যাত ঘটায়। যাই হোক, এভাবে পানি পান করলে ভুঁড়ি কমানোর ক্ষেত্রে উপকার পাবেন।

এস/এসি


খাবার ভুঁড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250