সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩ *** এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন *** ঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাহিদ *** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ

ঝটপট বানিয়ে ফেলুন রসুন ও কাঁচা মরিচের আচার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

আচার পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুঁজলে পাওয়া যাবে না। খাবারের স্বাদ বাড়াতে আচারের জুড়ি নেই। আম, রসুন, মরিচ, চালতাসহ নানা রকম উপকরণে তৈরি করা যায় আচার। বাদলা দিনে খিচুড়ির সঙ্গে একটু আচার হলে আর কী চাই! এই সময়ে বাড়িতে তৈরি করে নিতে পারেন এই মজার খাবার। তাহলে ঝটপট বানিয়ে ফেলুন রসুন ও কাঁচা মরিচের মজাদার আচার, রইলো রেসিপি-

আরো পড়ুন : বাড়িতেই তৈরি করুন খাসির আস্ত রানের রোস্ট

উপকরণ

রসুন ১ কাপ, কাঁচা মরিচ আধা কাপ, জিরা ১ চা-চামচ, তেজপাতা ২টি, কাসুন্দি ১ কাপ, তেঁতুলের ক্বাথ ৪ টেবিল চামচ, টালা শুকনা মরিচগুঁড়া ২টি, পাঁচফোড়নগুঁড়া ১ চা-চামচ, চিনি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, শর্ষের তেল ১ কাপ ও সিরকা ২ টেবিল চামচ।

প্রণালি

খোসা ছাড়িয়ে রসুন পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিন। কাঁচা মরিচ ধুয়ে বেটে ছাড়িয়ে রাখুন।ফ্রাইপ্যানে শর্ষের তেল দিয়ে তাতে জিরা ও তেজপাতা দিন। রসুন ও কাঁচা মরিচ দিয়ে নাড়ুন।এবার তেঁতুলের ক্বাথ ও চিনি দিয়ে নাড়ুন। রসুন সেদ্ধ হয়ে নরম হলে কাসুন্দি, মরিচগুঁড়া, পাঁচফোড়নগুঁড়া, লবণ ও সিরকা দিন। একটু নেড়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে কাচের বয়ামে ভরে সংরক্ষণ করুন।

এস/ আই.কে.জে/

রেসিপি আচার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250