সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩ *** এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন *** ঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাহিদ *** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ

বাড়িতেই তৈরি করুন খাসির আস্ত রানের রোস্ট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ২০শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাড়িতেই বানাতে পারেন খাসির রানের রোস্ট। জেনে নিন যেভাবে তৈরি করবেন মাটন রোস্ট-

উপকরণ: খাসির আস্ত রান ১ কেজি, লাল মরিচগুঁড়া ১ টেবিল চামচ, পেঁপেবাটা ১ টেবিল চামচ, টক দই ১ কাপ, লবণ পরিমাণমতো, পেঁয়াজকুচি ১ কাপ, ময়দা ১ টেবিল চামচ, সয়াবিন তেল বা ঘি আধা কাপ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল চামচ, এলাচিগুঁড়া আধা চা-চামচ, দারুচিনিবাটা আধা চা-চামচ, কেওড়া ১ টেবিল চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, চিনি ১ টেবিল চামচ, পেস্তাবাদাম ও কিশমিশ পরিমাণমতো।

আরো পড়ুন : লাউ দিয়ে মুরগির মাংসের মজাদার রেসিপি

প্রণালি: আস্ত খাসির রান কাঁটা চামচ দিয়ে কেঁচে নিন। পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। কাপড় দিয়ে চেপে চেপে পানি শুষে নিন। লাল মরিচগুঁড়া ব্রাশ দিয়ে রানে লাগান। তারপর পেঁপেবাটা, লবণ ও টক দই দিয়ে ২ থেকে ৩ ঘণ্টা মেখে রেখে দিন। পেঁয়াজ ভেজে উঠিয়ে রাখুন। ময়দা ছিটিয়ে আস্ত রানটি তেলের মধ্যে হালকা আঁচে ১০ মিনিটের মতো ভেজে উঠিয়ে রাখুন। এবার গরমমসলা, চিনি, বেরেস্তা, বাদাম আর কিশমিশ আলাদা রেখে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। তেলের মাঝে দিয়ে দিন। অল্প পানি দিয়ে কষিয়ে খাসির রান দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে গরমমসলা, কিশমিশ, ভাজা পেঁয়াজ, পেস্তাবাদামকুচি ও চিনি দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলুন। আপনার ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/  

রেসিপি খাসির মাটন রোস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250