বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

এবার বেনারসি-আলতায় উষ্ণতা ছড়ালেন জয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের অভিনয়ের পাশাপাশি রূপেও মুগ্ধ অনুরাগীরা। ওয়েস্টার্ন থেকে শুরু করে ট্র্যাডিশনাল শাড়ি, নিত্য নতুন ফ্যাশন সেন্সে আবেদনময়ী হয়ে ধরা দেন জয়া আহসান। একইসঙ্গে এতে ছড়িয়ে পড়ে উষ্ণতাও।

দেশের তুলনায় এখন ভারতেই বেশি আনাগোনা জয়া আহসানের। সম্প্রতি ওপার বাংলার প্রসেনজিত দাস রিশভের স্টাইলিংয়ে নিজেকে ধরা দেন তিনি। বেনারসিতে জয়ার সেই অনবদ্য লুকই এখন ভেসে বেড়াচ্ছে নিউজফিডে, যা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।

প্রায় যেকোনো পোশাকেই মানানসই জয়া আহসান। দিন কয়েক আগে সবুজ ব্লাউজের সঙ্গে লাল বেনারসির চমৎকার এক কম্বিনেশনে ধরা দেন তিনি। সঙ্গে ঐতিহ্যবাহী গয়না আর হাতে ছিল ধূপ-ধোঁয়ার আয়োজন। এরপর বৃহস্পতিবার সকালে স্ক্রলিংয়ে চোখ আটকে যায় জয়ার চার ছবির কোলাজে। সেদিনের ফটোশুটেই আবার দেখা মিলল তাকে, তবে আগের চেয়ে খানিকটা খোলামেলা অবতারে!

আরও পড়ুন: দুই দেশে মাসব্যাপী উদযাপিত হয় এই অভিনেত্রীর জন্মদিন

চার ছবির কোলাজে মোট ১১ টি ছবি এদিন পোস্ট করেন জয়া। তাতে দেখা যায়, একটি নদীর পাড়ে অভিনেত্রী। সিঁড়ির পাড়ে আবির ফেলে পা দিয়ে নাড়ছেন, নদীর পানিতেও ডুবিয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, 'আমি রক্তাক্ত, আমি ব্যথিত; তুমি আমাকে দেখো, ইচ্ছে না করলে দেখবে না। তুমি চাইলে আমি অদৃশ্য হব, সাগরের ওপারে চলে যাব।' 

জয়াকে এমন অবতারে দেখে নেটিজেনদের মন্তব্য এমন- 'দিন যতো যাচ্ছে, বয়স কমছে জয়ার।' আরেকজন লিখেছেন, 'শুভ সকাল ১৩ বছরের যুবতী আপা', আরেকজনের মন্তব্য, 'সেই ছোটবেলা থেকে দেখছি, একইরকমের আছেন জয়া আহসান।'

এসি/কেবি


বেনারসী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250