রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

শীতের দিনে কলা খেলে কি ঠান্ডা লাগে?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৩ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীত এলে এমন সব খাবার খেতে হয় যেগুলো শরীর গরম রাখবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর এমন খাবারগুলো এড়িয়ে যেতে হয় যেগুলো খেলে ঠান্ডা লাগার আশঙ্কা থাকে। অনেকেই মনে করেন শীতে কলা খেলে ঠান্ডা লাগে। আসলেই কি তাই? নাকি এটি একটি মিথ। চলুন জেনে নিই বিশেষজ্ঞের মত- 

কলার পুষ্টিগুণ ও স্বাদ সম্পর্কে কমবেশি সবাই জানেন। এটি এমন একটি ফল যা সারাবছরই পাওয়া যায়। অনেকেই বলেন, কলা খেলে ঠান্ডা লাগে। তাই শীতকালে এই ফলটি খাওয়া উচিত নয়। কিন্তু পুষ্টিবিজ্ঞানীরা এই ধারণাটিকে ভুল বলে দাবি করেন। 

কলার পুষ্টিগুণ

কলায় আছে পটাশিয়াম, ভিটামিন বি৬, ফাইবার, এবং ম্যাগনেসিয়ানের মতো উপকারি সব পুষ্টি উপাদান। এসব উপাদান শরীরের জন্য অত্যন্ত উপকারী। শীতকালেও কলা খাওয়ার মাধ্যমে শরীরে শক্তি বৃদ্ধি করা সম্ভব। এমনটাই মত পুষ্টিবিদদের। কলা শরীরের শক্তির উৎস হিসেবে কাজ করে এবং সহজে হজম হয়।

কলা খেলে কি আসলেই ঠান্ডা লাগে? 

বিভিন্ন মানুষের শরীরের প্রতিক্রিয়া আলাদা হতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, কলা খেলে শরীরে ঠান্ডা লাগার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং ঠান্ডা লাগার অনুভূতি অনেক সময় পরিবেশের কারণে হয়ে থাকে। হতে পারে সেটির কারণ ঠান্ডা আবহাওয়া বা অন্য কোনো শারীরিক সমস্যা।

আরো পড়ুন : ঠান্ডায় কানে যন্ত্রণা হলে দ্রুত যা করবেন

অর্থাৎ শীতের সময় কলা খাওয়া থেকে বিরত থাকার কোনো কারণ নেই। বরং গরম পানির সঙ্গে কলা খেলে তা শরীরকে সুস্থ ও সতেজ রাখতে পারে। তবে যারা ঠান্ডায় বিশেষভাবে সংবেদনশীল, তাদের কলার পাশাপাশি গরম খাবারও গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়।

শীতে যাদের কলা খাওয়া উচিত নয় 

যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, যেমন- অ্যাজমা, নাকে পানি ঝরা, হাঁচি ইত্যাদি, তাদের ক্ষেত্রে কলা খেলে সমস্যা বাড়তে পারে। এক্ষেত্রে কলা খাওয়ার পর ব্যক্তি যদি মনে করেন, তার সমস্যা বাড়ছে, তাহলে তা এড়িয়ে যাওয়াই ভালো। 

কলায় পটাসিয়ামের মাত্রা বেশি থাকে। তাই যারা রেনাল ফেলিওরে ভুগছেন কিংবা পটাসিয়ামে অসুবিধা আছে তাদের কলা না খাওয়াই ভালো।

ডায়াবেটিস রোগীরাও কম পরিমাণে কলা খেতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না। কারণ কলায় থাকা ফাইবার শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত সংবাদ অনুযায়ী, কলা খেলে হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে উপকার পাওয়া যায়। ফাইবার সমৃদ্ধ হওয়ায় এই ফলটি হৃদরোগের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখে। এছাড়া মস্তিষ্ককে সজাগ রাখতে সহায়তা করে কলা। তাই অন্য কোনো স্বাস্থ্য জটিলতা না থাকলে শীতে কলা খেতে পারেন নিশ্চিন্তে। 

এস/ আই.কে.জে


কলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250