রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার *** নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য *** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার! *** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

বর্ষায় ইলিশের দুই পদ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

সময় এখন ইলিশ খাওয়ার। তবে যে গরম পড়েছে, তাতে ইলিশ পোলাও বা ইলিশের মালাইকারি না খেলেই বরং শরীর ভালো থাকবে। হালকা মসলায়ও সুস্বাদু করে ইলিশ রান্না করা যায়। আজ থাকছে হালকা মসলা ও উপকরণে ইলিশ মাছের রেসিপি।

শাপলা ডাঁটা দিয়ে ইলিশ

উপকরণ

বেছে টুকরা করে হালকা ভাপ দেওয়া শাপলা ডাঁটা ৩ কাপ, ইলিশ মাছ ৬ থেকে ৮ টুকরা, কাঁচা মরিচের বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪ থেকে ৫টা, হলুদগুঁড়া দেড় চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, আদা-রসুনবাটা ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল আধা কাপ।

প্রণালি

প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজকুচি ভেজে নিন। তাতে পেঁয়াজবাটা দিয়ে আবার ভালো করে ভেজে নিন। এবার সব মসলা দিয়ে অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হলে তাতে সরিষাবাটা দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে শাপলা ডাঁটা দিয়ে পরিমাণমতো পানি দিতে হবে। এরপর ফুটে উঠলে লবণ মাখিয়ে রাখা ইলিশের টুকরা দিয়ে ঢেকে রান্না করুন। তারপর কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।

ঝাল ঝাল সর্ষে ইলিশ

উপকরণ

ইলিশ মাছ ৬ পিস, পেঁয়াজকুচি আধা কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা- চামচ, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনেগুঁড়া ১ চা-চামচ করে, লবণ স্বাদমতো, সরিষার তেল ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৫ থেকে ৬টা, সরিষাবাটা ২ টেবিল চামচ, নারকেলবাটা ২ টেবিল চামচ।

প্রণালি

ইলিশ রিং পিস করে কেটে ধুয়ে নিন। কড়াইয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজকুচি সামান্য ভেজে নিন। এবার পেঁয়াজ, আদা ও রসুনবাটা, হলুদ, মরিচ, ধনেগুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। পরে মাছ, সরিষাবাটা, নারকেলবাটা, কাঁচা মরিচ ফালি দিয়ে আবার নেড়ে ৪-৫ মিনিট রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ঝাল ঝাল সর্ষে ইলিশ।

জে.এস/

বর্ষায় ইলিশের দুই পদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250