শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

মেঝেতে শুয়ে মেজাজ নিয়ন্ত্রণ করুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

#

প্রতীকী ছবি

কেউ লিখেছেন, ‘বেস্ট পার্ট অব দ্য ডে’; কেউ লিখেছেন, ‘ফ্রি থেরাপি’ অথবা ‘ফ্লোর টাইম কনভার্ট’! টিকটকে এসব ঘুরছে হ্যাশট্যাগ ফ্লোরটাইম (#floortime) লেখা ভিডিওর মন্তব্যের ঘরে। এই হ্যাশট্যাগ লিখে পোস্ট করা লাখ লাখ ভিডিওতে দেখা যায়, অনেকে দৈনন্দিন চাপ থেকে মুক্তি পেতে মেঝেতে শুয়ে নিজেকে চাঙা করে তুলছেন!

হ্যাশট্যাগ ফ্লোরটাইম এরই মধ্যে মাইক্রোট্রেন্ড হয়েছে। টাইলস, কার্পেট, এমনকি ঘাসের ওপরে শুয়েও অনেকে নিজেকে তরতাজা করে তুলছেন মানসিক ও শারীরিকভাবে। প্রযুক্তির আলো-আঁধারি থেকে পৃথিবীতে ‘বিশ্রাম’ বিষয়টিকে পুনরুদ্ধার করার দারুণ এক প্রয়াস ফ্লোরটাইম। তথ্যসূত্র ফোর্বস, দ্য মাইন্ডস জার্নালস, ভেরি ওয়েল মাইন্ডের।

এটি শরীরকে কোনো চাপ দেওয়া নয়, বরং দেহ ও মনের সঙ্গে পুনরায় সংযোগ তৈরির এক সহজ রূপ। জীবনকে কিছুক্ষণের জন্য ‘অফ’ মোডে রাখা শেখায় এই ফ্লোরটাইম। টিকটকে অনেকে বলছেন, মেঝের ওপর চিত হয়ে শুয়ে শ্বাস নেওয়ার মাধ্যমে চলমান এই প্রক্রিয়া নিজেকে ফিরিয়ে আনে নিজের কাছে।

মানুষের জীবন গতিময়। প্রতিটি মুহূর্ত কাজে পরিণত করার চাপের মধ্য দিয়ে যেতে যেতে আমাদের দেহ ও মন ক্লান্ত হয়ে পড়ে। ‘ফ্লোরটাইম’ এই অস্থিরতা দূর করার একটি দারুণ শক্তিশালী প্রক্রিয়া। #Floortime হ্যাশট্যাগে অনেকেই নিজের সঙ্গে সময় কাটানো, মেডিটেশন বা গ্রাউন্ডিং টেকনিক অর্থাৎ পৃথিবীর সঙ্গে সংযোগ স্থাপনের অনুভূতি শেয়ার করেন।

টিকটক ট্রেন্ড হিসেবে ‘ফ্লোরটাইম’ সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে মূলত প্যারেন্টিং, মানসিক স্বাস্থ্য ও নিজের যত্ন নেওয়া সম্পর্কিত কন্টেন্টে। এটি মূলত ডিজিটাল ডিটক্স বা মানসিক স্বাস্থ্য চর্চা হিসেবে ট্রেন্ড করছে।

শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র সক্রিয় হয়, করটিসল কমে, হৃৎস্পন্দন শান্ত হয়। মেঝের স্পর্শ শরীর ও মনে প্রাকৃতিক যোগাযোগ তৈরি করে। এর ফলে প্রোসিওসেপ্টিভ সংবেদন বাড়ে, উদ্বেগ দূর হয়। প্রক্রিয়াটি যোগব্যায়ামের শব আসনের মতো দেহ ও মনকে বিশ্রাম দেয়।

এ নিয়ে করা এক গবেষণায় জানা গেছে, এতে ঘুম ভালো হয়, ব্যথা ও মানসিক চাপ কমে। মেঝেতে শুয়ে পড়লে মেরুদণ্ড প্রাকৃতিকভাবে ভালো থাকার রসদ পায়, পেশি শিথিল হয়। তবে ফ্লোরটাইম করার জন্য ফ্লোরে শুয়ে পড়ার আগে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। যেমন অস্বস্তি হলে মাথার নিচে কুশন দিতে হবে। শ্বাস নিয়ন্ত্রণে বুকের নিচে সহযোগী কোনো জিনিস ব্যবহার করুন। মনোযোগ ভাঙলে চোখে মাস্ক দিন।

জে.এস/

ফ্লোরটাইম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250