রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার *** নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য *** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার! *** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

নোনা ইলিশের মুখরোচক ঝাল রসা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইলিশ মানেই ভাজা, ভাপা কিংবা ঝোল। স্বাদবদলের জন্য মাঝে মাঝে এর বাইরেও ইলিশ মাছ রান্না করে খাওয়া যায়। ইলিশের নিজস্ব একটা স্বাদ তো আছেই, তার সঙ্গে যখন নানা উপকরণ যোগ করা হয়, স্বাদে চলে আসে ভিন্নতা।

উপকরণ

নোনা ইলিশ ৩ টুকরো, কচুরমুখী ৩০০ গ্রাম, বেগুন ২০০ গ্রাম, আলু ২টি, কাঁচা মরিচ ৫ থেকে ৬টি, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া ১ চা-চামচ করে, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজকুচি ৪ টেবিল চামচ। 

প্রণালি

নোনা ইলিশ মাছ গরম পানিতে ধুয়ে টুকরো করে নিন। এবার কচুরমুখী, বেগুন ও আলু ছোট করে কেটে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে পেঁয়াজকুচি বাদামি করে ভাজুন। নোনা ইলিশ সামান্য ভেজে আদা ও রসুনবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর আলু, কচুরমুখী ও বেগুন দিয়ে রান্না করুন। অল্প পানি দিয়ে মাখা মাখা ঝোল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর কাঁচা মরিচ ফালি দিয়ে আবারও নেড়ে নামিয়ে নিন।

জে.এস/

নোনা ইলিশের মুখরোচক ঝাল রসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250