শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির

হোমায়রা বশির গাইলেন রোকেয়া সিদ্দিকার গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৪ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৫

#

‘স্মৃতিময় গানগুলো’ অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদী ও হোমায়রা বশির। ছবি: সংগৃহীত

কানিজ নীরার উপস্থাপনায় বিটিভিতে প্রচারিত হচ্ছে বাংলা গানের বিবর্তন নিয়ে অনুষ্ঠান ‘স্মৃতিময় গানগুলো’। অনুষ্ঠানের গবেষক ও আলোচক হিসেবে থাকছেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। গত রোববার (২১শে সেপ্টেম্বর) বিটিভির স্টুডিওতে হয়ে গেল অনুষ্ঠানটির নতুন পর্বের শুটিং। এবারের অনুষ্ঠানে হোমায়রা বশির গাইলেন রোকেয়া সিদ্দিকার গাওয়া গান ‘আরও সহজে তুমি আমাকে কাঁদাতে পারতে’।

গানটি লিখেছেন প্রয়াত নূরুজ্জামান, সুর ও সংগীত করেছেন প্রয়াত স্বপন সাহা। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে গানটি কণ্ঠে তুলেছেন প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের মেয়ে কণ্ঠশিল্পী হোমায়রা বশির।

হোমায়রার কণ্ঠে গানটি শুনে প্রশংসা করেছেন সৈয়দ আব্দুল হাদী। হোমায়রা বশির বলেন, ‘আমি গানটি সহজ করে আমার মতো গাওয়ার চেষ্টা করেছি। হাদী চাচা বলেছেন, আমি ভালো গেয়েছি। তার এই প্রশংসা আমার জন্য বড় প্রাপ্তি। আমার গাওয়া পর্বটি শিগগির প্রচার হওয়ার কথা বিটিভিতে। আশা করছি, গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানটির গবেষণা ও গ্রন্থনা করেছেন মুনশী ওয়াদুদ। প্রযোজক মাহবুবা জ্যামিন। এছাড়া বিটিভির ‘সুরের ছোঁয়া’ অনুষ্ঠানে একটি মৌলিক গান গেয়েছেন হোমায়রা বশির।

এই গানটিও শিগগিরই প্রচারে আসবে বলে জানান তিনি। হোমায়রা বশির এখন ব্যস্ত আছেন নিজের নতুন গান নিয়ে। গানগুলোর সংগীত আয়োজন করছেন তার ছোট ভাই রাজা বশির।

জে.এস/

হোমায়রা বশির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250