রবিবার, ১লা নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আপনার বাবা হৃদরোগী, মারা যেতে পারেন’, চাঁদা দাবিতে হুমকি দেওয়া বড় সাজ্জাদের সহযোগী গ্রেপ্তার *** হেরেই চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড *** আলোচনা চায় যুক্তরাষ্ট্র, চিঠি দিয়েছে ইরানকে: আব্বাস আরাগচি *** আর্থিক খাতে সংস্কারে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক *** আওয়ামী লীগের নেতারা দেশে আসা শুরু করেছেন: মির্জা আব্বাস *** প্রকাশ্যে পত্রিকার কপি ছেঁড়া কী অপরাধ *** ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ *** আসাদুজ্জামান নূরের এলাকায় জুলাই-আগস্টে কেউ নিহত হননি, তিনি কীভাবে হত্যায় ‘প্ররোচনা’ মামলার আসামি *** জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন: ২৮ বিশিষ্টজনের বিবৃতি

বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগের আদেশ বহাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন চেম্বার জজ আদালত। একইসঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ২৮শে অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১লা অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর আগে গত ৫ই সেপ্টেম্বর সালমান এফ রহমানের মালিকাধীন বেক্সিমকোর গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ বকেয়া ঋণ রয়েছে, তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আরও পড়ুন: সুলতান মনসুর ৫ দিনের রিমান্ডে

চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী মাসুদ আর সোবহান। 

রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশসহ রুল জারি করেন।

এসি/ আই.কে.জে/

বেক্সিমকো গ্রুপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250