ফাইল ছবি
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, ‘জামায়াতে ইসলামীর বোরকা-ওয়ালীরা একটা করে ভোট দিবে আর দুটা কইরা ফলস ভোট লইয়া যাইব। চুরি করা ছাড়া এদের জামানত বাঁচবে না, আর পাস করা তো দূরের কথা।’
গত সোমবার (৯ই ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি এই অভিযোগ করেন। তার এই বক্তব্যের ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নানা শ্রেণি-পেশার নেটিজেনদের মধ্যে তার বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
ভিডিওতে ফজলুর রহমান বলেন, ‘আমার বয়স হয়ে গেছে, হয়তো জীবনে আর আপনাদের কাছে ভোট চাইতে পারব না। আমার জীবনের শেষ ভোট আপনাদের কাছে চাইছি। হয়তো এটাই আমার জীবনের শেষ ভোট।’
তিনি আরো বলেন, ‘আপনাদের দোয়ায় আমি বেঁচে এসেছি। শেখ হাসিনার আমলে বছরের পর বছর নিজের বাড়িতে আসতে পারি নাই।’
ফজলুর রহমান বলেন, ‘আগামী নির্বাচনে বাংলাদেশে সত্য ও ন্যায়ের জয় হবে। সারাদেশে ধানের শীষের জয় হবে।’
উল্লেখ্য, ইসির তথ্য অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জে.এস/
খবরটি শেয়ার করুন