বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, শুরু ভোটের আনুষ্ঠানিক লড়াই *** ‘মেসির বিদায় ভীষণ সুন্দর ছিল, রোনালদোও এটা প্রাপ্য’ *** সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী *** ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী *** সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ *** সৌদির পক্ষে ইয়েমেনে হুতিদের মোকাবিলায় সেনা পাঠাতে পারে সিরিয়া *** নানা পাটেকরের চিরবিদায় *** আমি নোবেল পাওয়ার যোগ্য, কিন্তু দেবে কি না জানি না: ট্রাম্প *** ১৩ জন হত্যাকারী নিদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে অনুমোদন ট্রাম্পের *** ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে এনসিটি, ১৫ বছরের চুক্তি আজ

গরু চুরির নতুন কৌশল: খামারেই জবাই, মাংস নিয়ে গেল চোর চক্র

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির কৌশলে নতুন মাত্রা যোগ হয়েছে। রাতের আঁধারে খামারে ঢুকে আস্ত গরু নিয়ে যাওয়ার পরিবর্তে এবার খামারের ভেতরেই গরু জবাই করে মাংস নিয়ে গেছে চোর চক্র। এ সময় চামড়া ও নাড়িভুঁড়ি খামারেই ফেলে রেখে যায় তারা।

গতকাল বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার আড়িখোলা গ্রামের মোজাফর মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি স্থানীয় গরু খামারি ও কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

খামারের মালিক রাসেদ মোল্লার স্ত্রী খাদিজা আক্তার বলেন, ‘আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। খামারে পাঁচটি গরু ছিল। এর মধ্যে একটি গরু জবাই করে মাংস নিয়ে গেছে চোর চক্র। গরুটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

স্থানীয়রা জানান, কালীগঞ্জে খামারে ঢুকে গরু জবাই করে মাংস নিয়ে যাওয়ার এমন ঘটনা আগে দেখা যায়নি। তাদের মতে, গরু চুরির এ ধরনের কৌশল অত্যন্ত উদ্বেগজনক। সকালে খামারে গিয়ে আস্ত গরুর পরিবর্তে জবাই করা গরুর চামড়া ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন খামারিরা।

গরু চুরির এ ধরনের ঘটনা ঠেকাতে রাতে পাহারা জোরদার, গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিলে গরু চুরির এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

গাজীপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250