বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, শুরু ভোটের আনুষ্ঠানিক লড়াই *** ‘মেসির বিদায় ভীষণ সুন্দর ছিল, রোনালদোও এটা প্রাপ্য’ *** সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী *** ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী *** সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ *** সৌদির পক্ষে ইয়েমেনে হুতিদের মোকাবিলায় সেনা পাঠাতে পারে সিরিয়া *** নানা পাটেকরের চিরবিদায় *** আমি নোবেল পাওয়ার যোগ্য, কিন্তু দেবে কি না জানি না: ট্রাম্প *** ১৩ জন হত্যাকারী নিদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে অনুমোদন ট্রাম্পের *** ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে এনসিটি, ১৫ বছরের চুক্তি আজ

‘মেসির বিদায় ভীষণ সুন্দর ছিল, রোনালদোও এটা প্রাপ্য’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তার মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।

কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধের জেরে গত সপ্তাহে পর্তুগাল ক্যাম্প ছেড়ে যান রোনালদো। নিজের অবস্থান ব্যাখ্যা করে সম্প্রতি ১ হাজার ৭০০ শব্দের বেশি দীর্ঘ একটি বিবৃতি দেন তিনি। সেখানে কোচের সঙ্গে কী সমঝোতা হয়েছিল এবং পরে কী ঘটেছে, তার বিস্তারিত তুলে ধরেন সিআরসেভেন।

রোনালদোর দাবি, জেসুস তার সঙ্গে করা প্রতিশ্রুতি দুবার ভঙ্গ করেছেন। নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে খেলানোর বিষয়ে শেষ মুহূর্তে অবস্থান বদল এবং পরে বিষয়টি নিয়ে প্রকাশ্যে ভিন্ন বক্তব্য দেওয়াকে কেন্দ্র করেই মূল বিরোধের সূত্রপাত। রোনালদো অবশ্য জানিয়েছেন, শাস্তি ভোগ করার পর শারীরিকভাবে সুস্থ থাকলে এবং ক্লাবের হয়ে ভালো খেললে পর্তুগালের হয়ে আবার মাঠে নামতে প্রস্তুত তিনি।

এমন পরিস্থিতিতেই রোনালদোর সম্ভাব্য আন্তর্জাতিক বিদায়ের সঙ্গে মেসির বিদায়ের তুলনা টেনেছেন লিনেকার। স্ট্যামফোর্ড ব্রিজে লিডার্স উইক স্পোর্টস ইন্ডাস্ট্রি সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমার মনে হয়, বিষয়টি কিছুটা দুঃখজনক, কারণ সে এত অসাধারণ একজন খেলোয়াড়। শেষ পর্যন্ত পাঁচ বা ১০ বছর পর কেউ এসব মনে রাখবে না। আমরা শুধু মনে রাখব, সে কতটা দুর্দান্ত ছিল।’

এরপর মেসির বিদায়ের প্রসঙ্গ টেনে লিনেকার বলেন, ‘তবে আপনি যদি মেসির বিদায়ের দিকে তাকান, সেটি ছিল ভীষণ সুন্দর। আর আমার মনে হয়, ক্রিস্টিয়ানোও একই ধরনের বিদায়ের যোগ্য।’

গতকাল আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দুটি গোলে সহায়তা করেন তিনি। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে প্রায় ৮৫ হাজার দর্শক তাকে আবেগঘন বিদায় জানান।

মেসির বিদায়ী ম্যাচে দশম মিনিটে তার জার্সি নম্বরের প্রতি সম্মান জানিয়ে ম্যাচ থামিয়ে এক মিনিট করতালি দেন দর্শকেরা। ম্যাচ শেষে ড্রোন শোয়ের মাধ্যমে তাকে সম্মান জানানো হয়। সব মিলিয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা স্মরণীয় হয়েই থাকল মেসির জন্য।

ফুটবলার গ্যারি লিনেকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250