রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

দুঃসংবাদ পেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ২১শে জুন ২০২৬

#

ব্রাজিলের বিশ্বকাপ দল থেকে ছিটকে না গেলেও স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারছেন না রাফিনিয়া। ছবি: এএফপি

হাইতির বিপক্ষে গতকাল ফিলাডেলফিয়ায় একেকটা গোলের পর নেচে উদযাপন করেছেন ব্রাজিলের ফুটবলাররা। মরক্কোর সঙ্গে ড্র করে যে সমালোচনার মুখে পড়েছিল, তাতে করে হাইতিকে হারিয়ে ব্রাজিলের বাঁধভাঙা উচ্ছ্বাস থাকাই স্বাভাবিক। কিন্তু ৩-০ গোলে জয়ের পরও দুশ্চিন্তা যে কিছুতেই সেলেসাওদের পিছু ছাড়ছে না। এবার এক তারকা খেলোয়াড়কে পরের ম্যাচে পাচ্ছে না ব্রাজিল।

ব্রাজিলের দুশ্চিন্তা নেইমারকে নিয়ে নয়। হাইতি ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, স্কটল্যান্ডের বিপক্ষেই খেলছেন নেইমার। কিন্তু দলের আরেক তারকা রাফিনিয়াকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গতকাল ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ৪০ মিনিটে মাঠ ছাড়ার সময় তার চোখের পানি, কোচ আনচেলত্তির উদ্বেগ—সবকিছু মিলিয়ে রাফিনিয়াকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ব্রাজিল। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, এবার তাঁকে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া যাচ্ছে না।

সবশেষ তিন মাসে দুইবার ডান পায়ের চোটে পড়েছেন রাফিনিয়া। ফ্রান্সের বিপক্ষে মার্চে প্রীতি ম্যাচের পর গতকাল হাইতি ম্যাচে ডান ঊরুতে ব্যথা পেয়েছেন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে সিবিএফের বরাতে ‘ও গ্লোবো’র প্রতিবেদনে জানা গেছে, ডান ঊরুর হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার খেলা হচ্ছে না। ২৫ জুন মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে ব্রাজিল-স্কটল্যান্ড।

রাফিনিয়ার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হলেও আনুষ্ঠানিকভাবে তেমন কিছুই জানায়নি ব্রাজিল ফুটবল ফেডারেশন। খুব শিগগিরই তাকে মাঠে দেখা যাবে বলে আশা সিবিএফের। ব্রাজিলের জাতীয় দলের চিকিৎসকেরা রাফিনিয়ার দেখাশোনা করছেন। তারকা এই ফরোয়ার্ডকে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

রাফিনিয়াকে নিয়ে ব্রাজিল জাতীয় দলের কোঅর্ডিনেটর রদ্রিগো কাইতানো ভক্ত-সমর্থকদের দুশ্চিন্তা করতে না করেছেন। এক বিবৃতিতে কাইতানো বলেন, ‘কোনো ফুটবলারকে সম্ভাব্য চোটের কারণে বদলি করতে হলে পরীক্ষার ফল না আসা পর্যন্ত স্বাভাবিকভাবেই আমরা উদ্বিগ্ন ও চিন্তিত। আশা করি বিষয়টি গুরুতর নয়। এটা একটি সাধারণ সমস্যা এবং সে দ্রুতই ফিরবে। রাফিনিয়ার শারীরিক সক্ষমতা অসাধারণ। যখন আমরা পরীক্ষার ফল দেখব, তখন ভক্ত-সমর্থকদেরও আশ্বস্ত করতে পারব।’

হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন ব্রাজিল। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। মরক্কোর পয়েন্ট ৪ হলেও গোল ব্যবধানের কারণে দলটি দুইয়ে। ১৪ জুন নিউজার্সিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। তিন পয়েন্ট নিয়ে তিনে স্কটল্যান্ড। আর দুই ম্যাচের দুটিতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল হাইতি।

ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250