শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

সঙ্গীকে চরম সুখ দিতে যোনি নয়, যেখানে মনোযোগ দিতে হবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ছেলেদের তুলনায় মেয়েদের যৌন সুখ পেতে বেশি সময় লাগে, এ ধারণা প্রচলিত। যৌন মিলনের মুহূর্তগুলো ভালো করে উপভোগ করার জন্য নাকি তাদের মানসিকভাবেও তৃপ্ত হতে হয়। এর মানে এ নয় যে, মেয়েরা শারীরিক সুখ পান না। সেক্সের সময় ছেলেরা যত সহজে চরম সুখ অনুভব করতে পারেন, মেয়েদের ক্ষেত্রে বিষয়টা এত সহজ নয়। 

অনেক পুরুষ হাজার চেষ্টা করেও মেয়েদের পুরোপুরি যৌন তৃপ্ত করতে পারেন না। অনেক পুরুষ অবশ্য তা নিয়ে খুব বেশি মাথা ঘামান না। আবার অনেকে এটাকে ব্যক্তিগত ‘পরাজয়’  হিসেবে নিয়ে ফেলেন। সঙ্গীর সঙ্গে শারীরিক মিলনে উৎসাহ হারিয়ে ফেলেন। যৌনজীবনে ভাঁটা পড়লে দাম্পত্যেও চিড় ধরে।

শারীরিক সম্পর্কে চরম সুখ পেতে হলে মেয়েদের শরীর বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর শরীরের যৌন উত্তেজক অংশ কোনগুলো? পুরুষদের এ প্রশ্ন করা হলে উত্তর আসবে ঠোঁট, গলা, স্তন, নাভি ও যোনি। হয়তো কেউ কেউ এর সঙ্গে যোগ করবেন ঊরু, বা কানের পেছনের স্থান। 

অনেকে যা বলবেন না, তা হলো- যোনির উপরের একটি ছোট্ট অংশ, যাকে ইংরেজিতে বলে ‘ক্লিটোরিস’। অনেকে হয়তো জানেন না, মেয়েদের চরম সুখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ছোট্ট অংশটি। ‘ক্লিটোরিস’ আসলে তিনটি অংশে বিভক্ত।

যেটুকু বাইরে থেকে দেখা যায়, তার নাম ‘গ্লান্স’। এ অংশ ছোট হলেও প্রচুর স্নায়ুতে ঠাসা। তাই যে কোনো স্পর্শেই অনুভূতি হয় অনেক বেশি। বেশিরভাগ নারী শুধু যোনির উত্তেজনায় চরমসুখ পান না। তার জন্য প্রয়োজন ‘ক্লিটোরিসে’ও উত্তেজনা তৈরি করা।

ছেলেদের যৌনাঙ্গের আকার নিয়ে অনেক কথাই হয়। মেয়েদের ‘ক্লিটোরিস’ কতটা বড় বা ছোট, এমন প্রশ্ন সচরাচর ওঠে না। তবে এ ‘ক্লিটোরিসের’ তেমন কোনো নির্দিষ্ট আকার নেই। এটা ঠিক যে, এ অংশ যতটা ছোট হবে, তাতে কম স্নায়ু থাকবে, ফলে অনুভূতিও হয়তো কম হবে।

যদি খুব ছোট হয়, তাহলে যোনির চেয়ে ‘ক্লিটোরিসের’ দূরত্ব অনেক বেড়ে যাবে। তাই দুইয়ের মিলিত যৌন উত্তেজনা অনুভব করতেও অসুবিধা হবে। নারীদের যৌনসুখ অনেকটাই নির্ভর করে ‘ক্লিরোটিসের’ উপর।

ছেলেদের যেমন যৌন উত্তেজনায় লিঙ্গোত্থান হয়ে থাকে, মেয়েদেরও উত্তেজনায় ‘ক্লিটোরিসের’ আকার বড় হয়। চরম তৃপ্তির এ অংশ যৌন মিলনের পরে আবার ছোট হয়ে যায়। 

‘জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন’-এর তরফে ৩০ জন নারীকে নিয়ে একটি গবেষণা করা হয়। তাদের গড় বয়স ৩২। দেখা যায়, তাদের মধ্যে যে নারীদের ‘অর্গ্যাজম’ হতে অসুবিধা হয়, তাদের ‘ক্লিটোরিস’ হয় ছোট, বা যোনির চেয়ে অনেক দূরে।

তবে একেক জন নারী একেকভাবে চরম সুখ পান। কারো ক্ষেত্রে শুধু স্পর্শতেই উত্তেজনা আসে, কারও আবার ওরাল সেক্সে বেশি সুখ হয়। তাই সঙ্গীর সঙ্গে আলোচনা করুন তার কেমন সুখ পছন্দ। সঙ্গীকে সুখী করতে পারলে আপনারও সুখ বাড়বে।

এইচ.এস/

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250